Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রচনার প্রচার শুরু, 'দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ' শ্লোগান উঠল সিঙ্গুরে

হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই তাঁর প্রচার শুরু করবেন। জমি আন্দোলনের ভূমি সেই সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন তিনি।

রচনার প্রচার শুরু, 'দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ' শ্লোগান উঠল সিঙ্গুরে

শেষ আপডেট: 16 March 2024 17:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই তাঁর প্রচার শুরু করবেন। জমি আন্দোলনের ভূমি সেই সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন তিনি। স্লোগান উঠল, দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ।

শনিবার দুপুর দুটো নাগাদ সিঙ্গুরে এসে পৌঁছন রচনা। ডাকাত কালীমন্দিরে পুজো দেন। পাশের একটি শিব মন্দিরেও পুজো দেন। তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য তখন রীতিমতো উদগ্রীব মানুষ। তিনি পৌঁছে গেছেন খবর পেয়েই ভিড় বাড়তে থাকে। ডাকাত কালীমন্দির চত্বরে উলু ধ্বনি- শঙ্খ ধ্বনি- ঢাকের বাজনায় স্বাগত জানানো হয় তৃণমূল প্রার্থীকে। ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা। পথে দেওয়ালে নিজের নাম লিখতে নিজেই তুলি ধরেন।

হুগলি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা সিঙ্গুর, ধনিয়াখালি, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়া বিধানসভার বিধায়করা এবং জেলা তৃণমূল নেতৃত্ব প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেন। কীভাবে প্রচার, নতুন কী কৌশল, কবে থেকে রোড শো, এমন নানা বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক বলে জানা গেছে। নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর লোহা পট্টিতে একটি কর্মিসভা করে ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের দিকে রওনা হন রচনা। ধনিয়াখালি বাসস্ট্যান্ডে সভার পর চুঁচুড়া গিয়ে রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেবেন। সন্ধায় চুঁচুড়া খাদিনার মোড়ে তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করবেন রচনা।

প্রচারের প্রথমদিনই রচনাকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা। ডাকাত কালীমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় 'দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ' বলে স্লোগান ওঠে। রচনাও হাসিমুখে হাত নেড়ে মানুষের অভিনন্দন গ্রহণ করেন। ভিড় সামলাতে তখন রীতিমতো হিমসিম অবস্থা তৃণমূল বিধায়কদের।


```