Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

টাইটান-এসবিআইয়ের যুগলবন্দিতে ডিজিটাল চমক, ছোঁয়া বাঁচিয়ে হাতের ঘড়ি দিয়েই হবে স্মার্ট পেমেন্ট

দ্য ওয়াল ব্যুরো: কার্ড ছোঁয়ানোর দরকার নেই। হাতের ডিজাইনার ঘড়ি দিয়েই দাম মেটানো যাবে। ডিজিটাল লেনদেনে নতুন চমক আনল টাইটান কোম্পানি। জোট বেঁধেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও। ডিজিটাল ভারতে এই প্রথমবার ‘কনট্যাক্টলেস পেমেন্ট ওয়াচ’ নিয়ে এসে চমকে দ

টাইটান-এসবিআইয়ের যুগলবন্দিতে ডিজিটাল চমক, ছোঁয়া বাঁচিয়ে হাতের ঘড়ি দিয়েই হবে স্মার্ট পেমেন্ট

শেষ আপডেট: 15 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কার্ড ছোঁয়ানোর দরকার নেই। হাতের ডিজাইনার ঘড়ি দিয়েই দাম মেটানো যাবে। ডিজিটাল লেনদেনে নতুন চমক আনল টাইটান কোম্পানি। জোট বেঁধেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও। ডিজিটাল ভারতে এই প্রথমবার ‘কনট্যাক্টলেস পেমেন্ট ওয়াচ’ নিয়ে এসে চমকে দিল টাইটান। করোনা কালে সংস্পর্শ বাঁচিয়ে এবং নিরাপত্তা বজায় রেখে কনট্যাক্টলেস লেনদেনের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। সেই কাজেই গতি আনল টাইটান ও এসবিআইয়ের যুগলবন্দি। কনট্যাক্টলেস পেমেন্টের অনেক পদ্ধতি দেশে আছে। তবে হাতের ঘড়ি দিয়েও যে দাম মেটানো যাবে সেটাই নতুন চমক। টাইটান ঘরানার ঝাঁ চকচকে স্টাইলিশ ঘড়ি এবং তার মধ্যেই রয়েছে ডিজিটাল লেনদেনের প্রযুক্তি। টাইটান ও এসবিআইয়ের এই ভাবনাই অভিনব। টাইটান জানিয়েছে, ২০০০ টাকা অবধি লেনদেনে কার্ডের পিন নম্বর দেওয়ার দরকার পড়বে না। হাতের ঘড়ি পয়েন্ট অব সেলে (পিওএস) মেশিনের সামনে নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে। সেটা কীভাবে? তার জন্য এসবিআইয়ের ইয়োনো অ্যাপ (YONO SBI) ডাউনলোড করতে হবে। এই অ্যাপেই যাবতীয় কারিগরি থাকবে। এবার টাইটান-এসবিআইয়ের নতুন ঘড়ি হাতে পড়লে এই অ্যাপের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি হবে। প্রযুক্তির এই মিশেলেই ডিজিটাল পেমেন্ট হয়ে যাবে সহজেই এবং সংস্পর্শ বাঁচিয়ে। অনেকেই ভাবতে পারেন এতে সুরক্ষা কতটা থাকবে। তার জন্য টাইটান ও এসবিআই দু’তরফেই জানানো হয়েছে, ঘড়ির মধ্যে থাকবে সার্টিফায়েড নিয়ার-ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ। এই চিপ ঘড়ির স্ট্র্যাপের সঙ্গে বিশেষ টেকনোলজিতে আটকানো থাকবে। কনট্যাক্টলেস পেমেন্টের কাজ করবে ঘড়িতে লাগানো এই চিপ। আলাদা করে কার্ড ছুঁয়ে পেমেন্ট করার দরকার পড়বে না। টাইটান জানিয়েছে, প্রায় ২০ লক্ষ কনট্যাক্টলেস মাস্টার-কার্ডের সুবিধাযুক্ত পয়েন্ট-অব সেল মেশিনে কাজ করতে পারবে এই নতুন ডিজাইনার ঘড়ি। ডিজিটাল লেনদেনে সুবিধাই শুধু নয়, স্টাইলের ব্যাপারেও খেয়াল রেখেছে টাইটান। পুরুষদের জন্য তিন রকম ডিজাইনের ও মহিলাদের জন্য দু’রকম ডিজাইনের ঘড়ি বাজারে এনেছে তারা। স্টাইলে আছে আভিজাত্য, রঙেও খাসা। দামও নাগালের মধ্যেই ২৯৯৫ টাকা থেকে ৫৯৯৫ টাকার মধ্যে। টাইটানের ম্যানেজিং ডিরেক্টর সি কে ভেঙ্কটরমন বলেছেন, “টাইটান সবসময়েই অভিনব কিছু করার চেষ্টা করে, এবারও তাই করেছে। ডিজাইনে নতুনত্ব যেমন এসেছে তেমনি ডিজিটাল পেমেন্টের সুবিধার জন্য সহযোগিতা করেছে এসবিআই। নিউ নর্মালে ছোঁয়া বাঁচিয়ে কনট্যাক্টলেস পেমেন্টের এই সুবিধা গ্রাহকদের মন জয় করবে বলেই আশা করছি।” এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমারের কথায়, “ভারতে প্রথমবার কনট্যাক্টলেস পেমেন্ট ওয়াচ আনল টাইটান, আর এই যাত্রায় শরিক পেতে পেরে আমরা গর্বিত। এর সুবিধা অনেক। এসবিআইয়ের ইয়োনো গ্রাহকরা যেমন লাভবান হবেন তেমনি টাইটানের মনকাড়া ডিজাইনার ঘড়িও হাতে উঠবে। ডিজিটাল লেনদেনে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে পারবেন গ্রাহকরা।”

```