Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুন টিটাগড়ে, তুমুল চাঞ্চল্য এলাকায়

২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুন টিটাগড়ে, তুমুল চাঞ্চল্য এলাকায়

শেষ আপডেট: 14 October 2023 22:03

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ায় সারাদিনই উত্তপ্ত হয়ে রইল উত্তর ২৪ পরগনার টিটাগড়। ২৪ ঘণ্টার মধ্যে একটি নয় বরং দু-দুটি খুনের সাক্ষী হল টিটাগড়বাসী। একটি খুনের রেশ কাটতে না কাটতেই আরও একটা খুনে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। সকলে যেখানে মেতে উঠেছেন পুজোর আনন্দে, সেখানে একপ্রকার থমথম করছে টিটাগড়। 

শুক্রবার দুপুরে টিটাগড় বাজার এলাকায় ওয়াজেদ আলি নামে এক যুবককে পরের পর ধারালো অস্ত্রের কোপে হত্যা করেন তাঁর নিজের জামাইবাবু। দু'জনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে আচমকাই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে মুহুর্মুহু আঘাত করতে থাকেন অভিযুক্ত মহম্মদ আমজাদ ওরফে বাবলু। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওয়াজেদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। 

এর রেশ কাটতে না কাটতেই প্রায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি। এবারও ঘটনাস্থল সেই টিটাগড়। শনিবার দুপুরে টিটাগড়ের বাঁশবাগান এলাকায় একটি টোটোর মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড।  মহম্মদ আবদুল নামে এক যুবক টোটোর মধ্যে বসেছিলেন। তার সঙ্গে ওই টোটোতেই কথা বলতে আসেন পরিচিত চুরুয়া মুন্না। কথা বলতে বলতে আচমকাই উত্তেজিত হয়ে পড়ে দুই পক্ষ, বচসা শুরু হয় দুজনের মধ্যে। এরপরই আচমকা ধারালো অস্ত্র বের করে কোপাতে শুরু করে চুরুয়া মুন্না। 

পরপর দু'দিন একই কায়দায় খুনের এই ঘটনা ভাবাচ্ছে টিটাগড় থানার পুলিশকে। দুটি ঘটনার মধ্যে কোনও রকম যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে শুক্রবারের ঘটনার অভিযুক্তকে ধরা গেলেও শনিবারের অভিযুক্ত চুরুয়া মুন্না আপাতত পলাতক। পুলিশের অনুমান, সম্ভবত, আটঘাট বেঁধেই মহম্মদকে মারার মতলবে এসেছিলেন অভিযুক্ত। মৃত মহম্মদের সঙ্গে অতীতে কোনও কারণে বিবাদ ছিল কিনা সেই বিষয়টিই আপাতত খতিয়ে দেখছে পুলিশ। 


```