Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নদীচরে পায়ের ছাপ কার! শীত পড়তেই বাঘ আতঙ্কে কাঁপছে কুলতলির গ্রাম

শনিবার মৈপীঠ উপকূল থানা অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকার নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নদীচরে পায়ের ছাপ কার! শীত পড়তেই বাঘ আতঙ্কে কাঁপছে কুলতলির গ্রাম

শেষ আপডেট: 9 December 2023 19:42

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ দক্ষিণ: বাঘের আতঙ্কে কাঁপছে কুলতলির গ্রাম। শনিবার মৈপীঠ উপকূল থানা অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকার নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান মৈপীঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস । বাঘের পায়ের ছাপ দেখে তাঁরা বন দফতরকে খবর দেন। পরে স্থানীয় নলগড়া বিট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।

এদিকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়তেই স্থানীয়রা লাঠি হাতে গ্রাম পাহারায় নেমে পড়েছেন। বনবিভাগ পক্ষ থেকে জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা মঙ্গল সামন্ত বলেন, '' শীতের মরশুমে সাধারণত জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। ভুবনেশ্বরী নদীচরে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়া আমরা বাঘ খুঁজতে জঙ্গলে যাচ্ছি। বন কর্মীরাও আমাদের সঙ্গে রয়েছেন। জাল পাতার পাশাপাশি খাঁচাও পাতা হবে।''

বাঘ আতঙ্ক নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বনদফতরে মুখ্য আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, লোকালয়ে বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তাঁরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করছেন, যে বাঘটি লোকালয়ের রয়েছে কি না। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রয়োজনে ওই জঙ্গলে খাঁচা পাতা হবে। 

সাধারণত শীতের মরশুমে খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে আসে বাঘ। নদী-খালে এই সময় জল কম থাকায় অনায়াসে সাঁতার কেটে গ্রামে ঢোকে তারা। 


```