Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মর্মান্তিক! বীরভূমের খাদানে পাথর ভাঙছিলেন, ধসে চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের মহিষাগড়িয়া গ্রামের কাছেই একটি খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা।

মর্মান্তিক! বীরভূমের খাদানে পাথর ভাঙছিলেন, ধসে চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

ফাইল ছবি

শেষ আপডেট: 1 October 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: পাথর ভাঙার কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিন শ্রমিকের। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের মহিষাগড়িয়া গ্রামের কাছেই একটি খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই পাথর খাদানে ধস নামে। পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে মহিষাগড়িয়ার ওই খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন চার শ্রমিক। আচমকাই হুড়মুড়িয়ে খাদানে ধস নামে। ধসের নীচে চাপা পড়েন চার শ্রমিক। দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অন্যজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, খাদানে ড্রিলিংয়ের কারণেই ঘটে যায় বিপত্তি। মৃতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেলেও বাকি দুজনের সম্পর্কে কিছুই জানা যায়নি। তাঁদের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ খাদানের মালিক পিঙ্কু হাঁসদাকে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগ, বৃষ্টির ফলে পাথর খাদানগুলিতে ধস নামছিল। তার জেরেই দুর্ঘটনা। ধস নামা সত্ত্বেও কেন শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন খাদান মালিক

স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের তরফে বারবার অভিযোগ জানালেও লাভ হয়নি। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার খোঁড়াখুঁড়ির কাজ চলছে। সে কারণেই এমন দুর্ঘটনা।


```