
শেষ আপডেট: 27 May 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে আশিস নেহরা এক আজব চরিত্র। তিনি যেভাবে সতীর্থদের সঙ্গে রসিকতা করতেন, সেই নিয়ে আস্ত একটা বই হয়ে যাবে। তিনি যে কোনও দলের চিয়ারলিডারের কাজটি দারুণভাবে করেন।
আইপিএল ফাইনালের (IPL Final) আগেও সেটি করলেন গুজরাত শিবিরে (Gujarat Camp)। তিনি এমনিতেই এই দলের কোচের পদে। কিন্তু তিনি দলের ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর মতো মিশে থাকেন। শনিবার দলের অনুশীলন যাওয়ার আগে নেহরা দলের দুই ক্রিকেটার রশিদ খান ও মোহিত শর্মাকে স্কুটারে চাপিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ভিডিও পোস্ট করতেই সেটিকে অনেকেই তুলনা করেছেন থ্রি ইডিয়টস (Three Idiots) সিনেমার সঙ্গে। ওই সিনেমায় যেমন আমির খান, মাধবনরা একটি লাল স্কুটারে চেপে যাচ্ছিলেন। ঠিক সেইভাবেই নেহরাও রশিদদের পিছনে বসিয়ে একই কায়দায় প্রস্তুতিতে যাচ্ছেন। আমিরের পর্দায় নাম ছিল ব়্যাঞ্চো। বাকিদের মধ্যে ছিলেন রাজু ও ফারহানরা।
এর আগেও শুভমান গিলকে স্কুটারের পিছনে বসিয়ে নেহরা অনুশীলনে নিয়ে গিয়েছিলেন। এবার ধোনিদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে তিনি দলকে চাঙ্গা রাখছেন এভাবেই।