Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

দেশের ঐক্য-সম্প্রীতি যেন নষ্ট না হয়, বিভ্রান্তিমূলক প্রচার করলে অ্যাকশন হবে: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মনে রাখবেন সবার ওপরে দেশ। তাই এই সময় কোনও রকম উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক প্রচার বরদাস্ত করা হবে না, অ্যাকশন নেওয়া হবে। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। তাই আশা করব, সবাই নিয়ম মেনে চলবেন।"

দেশের ঐক্য-সম্প্রীতি যেন নষ্ট না হয়, বিভ্রান্তিমূলক প্রচার করলে অ্যাকশন হবে: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 May 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মধ্যরাতের পর থেকে যুদ্ধের দামামা কার্যত বেজে গিয়েছে। ভারতীয় সেনা বাহিনীর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) জেরে বিধ্বস্ত পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতের ওই ঘটনার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের (Chief Minister, border states) মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক (Emergency Meeting) করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit  Shah)। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

এরপরই এদিন রাজ্যের সমস্ত বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সন্ধেয় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে একগুচ্ছ বিষয়ে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানিয়ে দিলেন, "দেশের স্বার্থে সকলকে এই সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। কোনও বিভ্রান্তিমূলক প্রচার করা যাবে না। সবার ওপরে দেশ। তাই এই সময় কোনও রকম উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক প্রচার বরদাস্ত করা হবে না, হলে অ্যাকশন নেওয়া হবে।" নাগরিক হিসেবে সকলকে দেশের প্রতি দায়িত্বপূর্ণ আচরণের কথাও মনে করিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "টেরোরিজমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় যেন আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে।"

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতির কারণে এখন থেকে সরকারি সমস্ত দফতরের ছুটি বাতিল করা হল। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে বেসরকারি স্কুলগুলির কাছেও এই সময় স্কুল বন্ধ রাখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি ছুটি দিয়ে দেয়। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিল ভাল হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গরমের জন্য সরকারি স্কুলগুলিতে ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু এই সময় নানা ধরন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে, তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বলব, এখন কয়েকটা দিন স্কুল বন্ধ রাখলে ভাল হয়।"

এরপরই রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরের বদলার দাবি উঠেছিল সব মহল থেকে। আমরা সকলেও চেয়েছিলাম, কাশ্মীরের ঘটনার যোগ্য জবাব দেওয়া হোক। সেটা শুরু হয়েছে। তাই দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত এই সময় এমন কোনও কথা না বলা বা এমন কোনও আচরণ না করা যাতে দেশের সম্প্রীতি নষ্ট হতে পারে।


```