Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে?

ফাঁকা বাড়িতে লুটপাঠ, ফ্রিজ থেকে চকলেট, মিষ্টি খেয়ে পালাল চোর!

বাড়ির লোকজন গিয়েছিলেন বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ছিল চোর। দামী জিনিস নিয়ে লুঠ করার সঙ্গে রান্নাঘর থেকে তেলের প্যাকট, মশলা নিয়ে গেল।

ফাঁকা বাড়িতে লুটপাঠ, ফ্রিজ থেকে চকলেট, মিষ্টি খেয়ে পালাল চোর!

শেষ আপডেট: 4 February 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বাড়ির লোকজন গিয়েছিলেন বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ছিল চোর। দামী জিনিস নিয়ে লুঠ করার সঙ্গে রান্নাঘর থেকে তেলের প্যাকট, মশলা নিয়ে গেল। একই সঙ্গে খেয়ে গেল ফ্রিজে রাখা চকলেট ও মিষ্টিও! 

এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তোলপাড়া এলাকায় । চোরের এমন কীর্তি সামনে আসতেই হতভম্ব এলাকার মানুষ। মেদিনীপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলকমলও প্রণতি অট্ট শনিবার রাতে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায়, তাঁরা তালাবন্ধ করে গিয়েছিলেন। 

রবিবার সকালে তাঁরা বাড়ি ফেরার পর দেখেন, জানলার গ্রিল ভাঙা। গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি ভাঙা সোনাদানা-টাকা পয়সা লুঠ করা হয়েছে। রান্নাঘরের ভাঁড়ারের তেলের প্যাকেট, পোস্তো, মশলাও উধাও। ফ্রিজে ভিতরে রাখা মিষ্টি চকলেটও নেই।  

পুলিশ সকালে খবর পেয়ে, ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে থানায় জানানো হয়েছে।  পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।


```