দ্য ওয়াল ব্যুরো: স্কুলচত্বরে হঠাৎ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১০ জনের। বুধবার, রাশিয়ার ক্রিমিয়ার এই ঘটনায় আহত ৫০ জনেরও বেশি। পুলিশ জানিয়েছেস ঠিক কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, এক দল দুষ্কৃতী এসে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে পুলিশ। মৃত এবং আহতদের মধ্যে কোনও ছাত্র-ছাত্রী আছে কি না, তা-ও এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর, ক্রিমিয়ার কার্চ শহরের ওই স্কুলটিতে কিশোর-কিশোরীদের বিভিন্ন বিষয়ে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। বিস্ফোরণের খবর পেয়েই সঙ্গে সঙ্গে আসে পুলিশ, অ্যাম্বুল্যান্স। এলাকার সমস্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় তখনই।