Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তথ্য হাতিয়ে, ভয় দেখিয়ে দাবি ২০ কোটি, পেটিএম-এর মালিককে ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত সচিব

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত তথ্য ও গোপন নথি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল নয়ডায়। আর এই ঘটনার শিকার হয়েছেন, বহুল ব্যবহৃত ই-ওয়ালেট পেটিএম-এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার বিজয়শেখর শর্মা নিজে। অভিযোগ পাওয়ার পরে তিন জন

তথ্য হাতিয়ে, ভয় দেখিয়ে দাবি ২০ কোটি, পেটিএম-এর মালিককে ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত সচিব

শেষ আপডেট: 23 October 2018 08:53

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত তথ্য ও গোপন নথি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল নয়ডায়। আর এই ঘটনার শিকার হয়েছেন, বহুল ব্যবহৃত ই-ওয়ালেট পেটিএম-এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার বিজয়শেখর শর্মা নিজে। অভিযোগ পাওয়ার পরে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। [caption id="attachment_44773" align="aligncenter" width="1200"] বিজয়শেখর শর্মা[/caption] ধৃতদের মধ্যে রয়েছেন সনিয়া ধাওয়ান নামের এক মহিলা, যিনি ১০ বছর ধরে বিজয়শেখরের সচিব হিসেবে কাজ করছেন। পুলিশ জানিয়েছে, তিনিই অপরাধের মূল চক্রী ছিলেন। নিজের স্বামী রূপক জৈন এবং পেটিএম সংস্থারই আর এক কর্মী দেবেন্দ্র কুমারের সঙ্গে এই অপরাধের ছক কষেন তিনি। দেবেন্দ্র সাত বছর ধরে কাজ করছেন পেটিএম-এ। আর এক অভিযুক্ত রোহিত চোমাল পলাতক বলে জানিয়েছে পুলিশ। [caption id="attachment_44772" align="aligncenter" width="404"] অভিযুক্ত সনিয়া ধওয়ান।[/caption] দিন কয়েক আগে পেটিএম কর্নধার বিজয়শেখর পুলিশে অভিযোগ দায়ের করেন, যে তাঁরই সংস্থার কর্মী এক মহিলা তাঁর কিছু তথ্য হাতিয়েছেন। এর পরে ওই তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করছে তারা। ২০ কোটি টাকা দাবিও করেছে। ঠিক কী তথ্য নিয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। কিন্তু বিজয়শেখরের সচিব হিসেবে এবং সংস্থার কাজের সূত্রে তাঁর ল্যাপটপ, মোবাইল, অফিসের কম্পিউটার-- এ সবেই সনিয়ার অ্যাকসেস ছিল। অভিযোগ, তিনি সেখান থেকে নানা তথ্য হাতিয়ে তা কলকাতার বাসিন্দা, রোহিত চোমাল নামের এক ব্যক্তিকে দিতেন। সেই রোহিতই হুমকি ফোন করত এবং তথ্য ফাঁস করার ভয় দেখাত। প্রথম ফোন এসেছিল সেপ্টেম্বর মাসের ২০ তারিখে। ১০ কোটি টাকা দাবি করা হয় সেই ফোন কলে। এর পরে বারবার ফোন আসতে থাকে, বাড়তে থাকে হুমকি এবং টাকার পরিমাণও। চলতি মাসে সব কিছু জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন বিজয়শেখর। এর পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ষড়যন্ত্র, চুরি, প্রতারণা ও হুমকি দেওয়ার মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে।

```