Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মাসের শেষ রবিবার খোলা সব ব্যাঙ্ক, নির্দেশ আরবিআইয়ের

মার্চের শেষদিনটি পড়েছে রবিবার। সে কারণে জনসাধারণের সুবিধার জন্য আর্থিকবর্ষের শেষদিন, ৩১ মার্চ, রবিবারেও সব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শাখা খুলে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

মাসের শেষ রবিবার খোলা সব ব্যাঙ্ক, নির্দেশ আরবিআইয়ের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 21 March 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: মার্চের শেষদিনটি পড়েছে রবিবার। সে কারণে জনসাধারণের সুবিধার জন্য আর্থিকবর্ষের শেষদিন, ৩১ মার্চ, রবিবারেও সব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শাখা খুলে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারত সরকারের তরফে সব ব্যাঙ্ককে ওইদিন কাজ করার অনুরোধ জানিয়েছে এই কারণে যে, মার্চের শেষদিনে সব ধরনের লেনদেন হয়ে থাকে। বিশেষত অর্থবর্ষের শেষদিন হওয়ায় বাণিজ্যিক কোম্পানিগুলির হিসাবের ক্লোজিং হয়।

বিশেষত রাষ্ট্রায়ত্ত ও কিছু বেসরকারি ব্যাঙ্ক সরকারি পেনশন ও বেতনের লেনদেনের কাজ করে। তাই সকলের সুবিধার্থে যাতে রবিবার হলেও ব্যাঙ্ক খোলা হয়, সে বিষয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলিকে এই বার্তা পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রবিবার ব্যাঙ্ক খোলা থাকার বিষয়ে গ্রাহকদের জানিয়ে দিতেও বলেছে আরবিআই।

এজেন্সি ব্যাঙ্ক হল, সরকারের ব্যাঙ্কিং ডিভিশনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাঙ্কের শাখাগুলি। যারা সরকারি লেনদেন করে থাকে। বর্তমানে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বাছাই করা কিছু বেসরকারি ব্যাঙ্ক আরবিআইয়ের এজেন্সি ব্যাঙ্কের তালিকাভুক্ত আছে।

যে ব্যাঙ্কগুলি খোলা থাকবে, সেগুলি হল, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, আইডিবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্দাসইন্ড, জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, বন্ধন, সিএসবি, ডিবিএস ব্যাঙ্ক লিমিটেড।


```