Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'বদলও হবে, বদলাও হবে', আমতার জনসভা থেকে পরিবর্তনের ডাক শুভেন্দুর

২০১১ সালে বাংলায় পালাবদলের নির্বাচনের আগেই তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্লোগান দিয়েছিলেন ‘বদলা নয়, বদল চাই’। 

'বদলও হবে, বদলাও হবে', আমতার জনসভা থেকে পরিবর্তনের ডাক শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 December 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: গত মাসে, নভেম্বরে 'নন্দীগ্রাম দিবস' (Nandigram Diwas) উপলক্ষ্যে গোকুলনগরে 'আসল' পরিবর্তনের ডাক দিয়েছিল বিজেপি (BJP News)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেই সময় বলেন, 'আসল পরিবর্তন ১১ সালে হয়নি। আমরা ভুল করেছিলাম'। বৃহস্পতিবার আমতার সভা থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা।

২০১১ সালে বাংলায় পালাবদলের নির্বাচনের আগেই তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্লোগান দিয়েছিলেন ‘বদলা নয়, বদল চাই’। ভোটে জেতার পরে পাড়ার মোড় থেকে রাস্তার ট্র্যাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) বাজানোরও নির্দেশ দিয়েছিলেন তিনি। বার্তা ছিল— তিনি প্রতিহিংসা বা বদলার রাজনীতি করতে চান না। যারা ক্ষমতাচ্যুত, তাদের উপর যেন ‘বদলা’ না নেওয়া হয়।

যদিও ১৩ বছর পরে মেয়ো রোডের জমায়েতের মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।’

এদিন সভামঞ্চ থেকে শুভেন্দুও বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধঃপতন হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ বিপন্ন। বিকাশবাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলায় পরিবর্তন আনতে হবে। যেখানে বদলও হবে, বদলাও হবে।"

শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গ জামাতদের হাতে চলে গিয়েছে। যে কারণে বাংলাকে বাঁচানো এখন এক ও একমাত্র সময়ের দাবি। তাঁর কথায়, "ওপারে (পড়ুন বাংলাদেশে) যে কালচার, এপারেও একই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একাধিক রেল প্রকল্প জমি জটে আটকে আছে। দিদি জমি দেবেন না। ৯১ হাজার কোটি টাকা দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিমানবন্দরের জন্য জমি চায় কেন্দ্র, এদিকে রাজ্য দেয় না।"

বিরোধী দলনেতার কথায়, "আমতা, উদয়নারায়ণপুরের কাজ নেই। বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন লোকজন। এর জন্য দায়ী মমতাই। রাজ্যে শিল্পের বেহাল দশা। পরপর জুটমিল বন্ধ। বাংলায় আয়ুষ্মান ভারত তইতি করতে দেননি, উন্নয়নকে ধ্বংস করে দিয়েছেন। রাজ্যের অধঃপতন হয়েছে। বাংলাটা জামাতদের হাতে চলে গিয়েছে। তাই পরিবর্তন দরকার। বিজেপি এলে মাফিয়া, সিন্ডিকেট রাজ থাকবে না।"


```