Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশ চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা দুর্বল করে দিচ্ছে, ন্যায়বিচার পেলাম না, বললেন অভিযোগকারিণী

দ্য ওয়াল ব্যুরো : আমি ঠিক এই ভয়টাই করেছিলাম। কোথাও ন্যায়বিচার পেলাম না। শুক্রবার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্তব্য করলেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, পুলিশ ওই বিজেপি নেতার বিরুদ্ধে লঘ

পুলিশ চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা দুর্বল করে দিচ্ছে, ন্যায়বিচার পেলাম না, বললেন অভিযোগকারিণী

শেষ আপডেট: 21 September 2019 13:19

দ্য ওয়াল ব্যুরো : আমি ঠিক এই ভয়টাই করেছিলাম। কোথাও ন্যায়বিচার পেলাম না। শুক্রবার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্তব্য করলেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, পুলিশ ওই বিজেপি নেতার বিরুদ্ধে লঘু ধারায় মামলা করেছে। তরুণী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, ওই বিজেপি নেতা বহু মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। কিন্তু পুলিশ ওই ৭২ বছর বয়সী রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনেনি। চিন্ময়ানন্দের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তাতে তাঁর পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। অভিযোগকারিণী বলেন, আমি বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সামনে বলেছিলাম, চিন্ময়ানন্দ আমাকে ধর্ষণ করেছেন। তাও তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়নি। ২৩ বছর বয়সী ওই আইনের ছাত্রী বলেন, সিট যেভাবে অ্যাকশন নিয়েছে, তাতে আমি খুশি নই। ওই ছাত্রীর বিরুদ্ধেও পুলিশ জোর করে টাকা আদায়ের অভিযোগ এনেছে। চিন্ময়ানন্দের ঘনিষ্ঠরা তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন। মেয়েটির ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিণী বলেন, আমি কারও থেকে জোর করে টাকা আদায় করিনি। চিন্ময়ানন্দকে বাঁচানোর জন্য পুলিশ আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছে। একইসঙ্গে অভিযোগকারিণী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন। তাঁর কথায়, যোগীজি ভালো মানুষ। এখনও পর্যন্ত এই মামলায় যতদূর অগ্রগতি হয়েছে, সে তাঁরই জন্য। আইনের ছাত্রীর অভিযোগ, চিন্ময়ানন্দ তাঁকে কলেজে ভর্তি হতে সাহায্য করেছিলেন। তারপর এক বছর ধরে তাঁর ওপরে যৌন নির্যাতন চালিয়েছেন। চিন্ময়ানন্দ নাকি গোপনে তাঁর স্নানের দৃশ্যের ভিডিও তুলে রেখেছিলেন। পরে ওই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতেন।

```