প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এনট্রান্সের রেজাল্ট, মেধাতালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী।

জয়েন্টের ফলপ্রকাশ
শেষ আপডেট: 22 August 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: আদালতের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি। দীর্ঘ আইনি জটিলতার পর রাজ্য জয়েন্টের ফল (WBJEE Reslut) প্রকাশিত হল আজ। মেধাতালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
এ বার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে দেরির মূল কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা। বোর্ড ইতিমধ্যেই ৫ জুন ফল প্রকাশের সব প্রস্তুতি সেরে রেখেছিল। কিন্তু মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠার পর থেকেই জটিলতা তৈরি হয়।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।
আইনি জটিলতায়…— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2025
অবশেষে সোমবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। আদালতের সেই নির্দেশ মেনে ১১৭ দিন পর ২২ অগস্ট ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন্টে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সফল সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকরাও অভিনন্দনের দাবিদার। যাঁরা প্রত্যাশিত ফল পাননি, তাঁদের বলব মন খারাপ না করে আরও ভাল ভবিষ্যতের জন্য নতুন করে প্রস্তুতি নাও। আইনি জটিলতার কারণে এ বছর ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিকূলতা সত্ত্বেও তোমরা আরও বড় সাফল্য অর্জন করবে এবং বাংলার সম্মান উজ্জ্বল করবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, এত দেরি করে ফল প্রকাশ হয়েছেই মুখ্যমন্ত্রীর জন্য।
যে কথা গুলো মাননীয়া বলতে পারলেন না:-
# আমার ভোট ব্যাংক কে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম, তার কারণেই ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল।
# তোমাদের অভিভাবকদের রক্ত চাপ বাড়ানোর দায় আমার, কারণ আমার ভোট ব্যাংক কে তুষ্ট করার জন্য… https://t.co/TyMpooXApd— Suvendu Adhikari (@SuvenduWB) August 22, 2025