Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া বাইক, সাংসদই আহতদের হাসপাতালে নিলেন

সোমবার বিকালে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার দলের কাজে রানাঘাটে আসছিলেন। হবিবপুরে ১২ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মারে।

জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া বাইক, সাংসদই আহতদের হাসপাতালে নিলেন

শেষ আপডেট: 12 February 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা মারল মোটরবাইকে সওয়ার মদ্যপ দুই যুবক। দুর্ঘটনার পরেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আহত দুই বাইক আরোহীকে নিজের গাড়ি করে হাসপাতাল নিয়ে যান সাংসদ। 

সোমবার বিকালে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার দলের কাজে রানাঘাটে আসছিলেন। হবিবপুরে ১২ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক চালক। আহত দুই বাইক আরোহীকে সাংসদ নিজে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। 

পুলিশ জানিয়েছে, আহত দুই যুবক হবিবপুরের একটি পানশালায় মদ্যপান করে তীব্র বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় সাংসদের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি। রাস্তায় ছিটকে পড়ে দুই যুবক। বর্তমানে আহত দুই বাইক আরোহী রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। তবে এটি নিছকই দুর্ঘটনা না সাংসদের গাড়ির ওপর হামলা চালানোর চেষ্টা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।


```