Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বিষয়টা মিটে গেছে: গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (এসপিজি) সরিয়ে নেওয়া নিয়ে কংগ্রেস প্রশ্ন করে যেতেই পারে, কিন্তু ব্যাপারটা মিটে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই সিদ্ধান

বিষয়টা মিটে গেছে: গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 20 November 2019 11:39

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (এসপিজি) সরিয়ে নেওয়া নিয়ে কংগ্রেস প্রশ্ন করে যেতেই পারে, কিন্তু ব্যাপারটা মিটে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই, কংগ্রেস প্রশ্ন করে যেতে পারে।” লোকসভায় এ নিয়ে মঙ্গলবারই প্রশ্ন তুলে প্রতিবাদ করে কংগ্রেস, বুধবার রাজ্যসভায় প্রতিবাদ করে কংগ্রেস। রাজ্যসভায় কংগ্রেসের আনন্দ শর্মা বলেন, তাঁদের জীবনের আশঙ্কা থাকায়, তাঁদের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তার জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সনিয়া গান্ধী, তাঁর দুই পুত্রকন্যা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা পুনর্বহাল করা উচিত। তিনি বলেন, “বিষয়টি পুনর্বিবেচনা করুন ও নিরাপত্তা ফিরিয়ে দিন। এটা জাতীয় স্বার্থের জন্যই, না হলে উদ্দেশ্য নিয়ে আজ কাল ও ভবিষ্যতে প্রশ্ন উঠবে।” আনন্দ শর্মার যুক্তি: মনমোহন সিং দশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সনিয়া গান্ধী হলেন শহিদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ ও শহিদ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী। তিনি বলেন, “আমি সরকারের কাছে আবেদন করছি যে রাজনীতির গণ্ডী পার হয়ে আমাদের নেতাদের নিরাপত্তা পুনর্বহাল করুন।” বর্তমানে দেশে এসপিজি নিরাপত্তা পাচ্ছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা বলেন, “রাজনৈতিক কোনও বিষয় এটি নয়, নিরাপত্তা প্রত্যাহারও করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং নির্ধারিত নীতি রয়েছে। এটা কোনও রাজনীতিক করেন না, স্বরাষ্ট্রমন্ত্রক এই নিরাপত্তা দেয় আবার প্রত্যাহারও করে নেয়।” গান্ধী পরিবারের কী ঝুঁকি রয়েছে তা নতুন করে খতিয়ে দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিজেপি। এসপিজি নিরাপত্তা যাঁরা পান, তাঁদের ঘিরে থাকে কমান্ডো বাহিনী, অস্ত্রসজ্জিত গাড়িতে তাঁরা যাতায়াত করেন এবং যেখানে তাঁরা যান সেই জায়গার তল্লাশি করা হয়। ২৪ ঘণ্টা তাঁদের পাহারার বন্দোবস্ত থাকে। গান্ধী পরিবার এখন জেড প্লাস নিরাপত্তা পাচ্ছেন, এটা এসপিজি নিরাপত্তার তুলনায় কম এবং এই দলে থাকে দিল্লি পুলিশ। গান্ধী পরিবার এখন পাচ্ছেন টাটা সাফারির ২০১০ সিরিজের গাড়ি। আগে সনিয়া ও প্রিয়াঙ্কা পেতেন ক্ষেপনাস্ত্ররোধী রেঞ্জ রোভার। রাহুল চড়তেন ফরচুনার। প্রটোকল অনুযায়ী আর্মার্ড বিএমডব্লিউ পেতেন মনমোহন সিং। দেহরক্ষীর গুলিতে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ১৯৮৫ সাল থেকে তাঁদের পরিবারকে বাড়তি নিরাপত্তা দেওয়া শুরু হয়। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী মারা যাওয়াপ পরে এসপিজি আইন তৈরি হয়, তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে ১০ বছর এসপিজি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।

```