Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শক্তিশালী ‘বালাকোট বোমা’ কিনতে ইজরায়েলের সঙ্গে ৩০০ কোটির চুক্তি করছে ভারত

দ্য ওয়াল ব্যুরো: গত ২৬ ফেব্রুয়ারির ভোর রাত। পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে বালাকোটের জঙ্গি শিবিরগুলিতে আক্রমণ শানায় ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধ বিমান। এক একটি জঙ্গি শিবির লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানে ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা। ম

শক্তিশালী ‘বালাকোট বোমা’ কিনতে ইজরায়েলের সঙ্গে ৩০০ কোটির চুক্তি করছে ভারত

শেষ আপডেট: 6 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত ২৬ ফেব্রুয়ারির ভোর রাত। পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে বালাকোটের জঙ্গি শিবিরগুলিতে আক্রমণ শানায় ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধ বিমান। এক একটি জঙ্গি শিবির লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানে ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা। মাত্র দেড় মিনিটই বালাকোট এয়ার স্ট্রাইক সফল হয়েছে বলে দাবি করে কেন্দ্র। বালাকোট অভিযানের সাফল্যকে তুলে ধরে এ বার ইজরায়েলের সঙ্গে সামরিক চুক্তি করতে চলেছে ভারত। ৩০০ কোটি টাকার চুক্তিতে ইজরায়েলের থেকে একশোরও বেশি স্পাইস-২০০০ বোমা কেনা হবে বলে বায়ুসেনা সূত্রে খবর। ইজরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ভারত। বায়ুসেনার সেকেন্ড-ইন কম্যান্ড জানিয়েছেন, এই স্পাইস বোমা যে কোনও উচ্চতা থেকেই নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। ইজরায়েলের তৈরি এই বিশেষ বোমা আপদকালীন অবস্থায় দেশের সুরক্ষার কাজে আসবে। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পরে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। পাকিস্তানও দাবি করেছিল কিছু গাছ এবং জঙ্গল ছাড়া কোনও ক্ষতি হয়নি পাকিস্তানের। সেই বিতর্কের মধ্যেই সরকারের হাতে সরাসরি প্রমাণ তুলে দিয়েছিল বায়ু সেনা। উপগ্রহ চিত্র দিয়ে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, ওই দিন ৮০ শতাংশ বোমাই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। রিপোর্টে আরও বলা হয়,  বায়ু সেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমানে অভিযান চালানো হয়। ওই যুদ্ধবিমানগুলিই ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা ফেলে আসে। এই বোমাগুলি বাড়ির ছাদ দিয়ে ঢুকে ভিতরে বিস্ফোরণ ঘটায়। ফলে ক্ষতি হয়েছে ভিতরে ভিতরে। বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া দাবি করেন, প্রায় ১০০০ কেজির মতো স্পাইস-২০০০ বোমা ফেলা হয় বালাকোটের জঙ্গি শিবিরগুলিতে। অপারেশন চালায় ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। এক একটি স্পাইস বোমাতে প্রায় ৮০ কেজির মতো বিস্ফোরক ঠাঁসা থাকে।বোমার কম্পিউটার নিয়ন্ত্রিত সামনের অংশ লক্ষ্য স্থির করে। পিছনে থাকে বিস্ফোরক। শক্তিশালী এই স্পাইস বোমার আঘাতেই  মৃত্যু হয় অন্তত ৩০০ জঙ্গির।

```