Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Supplementary List: প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কোথায় কীভাবে দেখবেন, জেনে নিন

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কোথায় কীভাবে দেখবেন, জেনে নিন ঝলকে।

Supplementary List: প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কোথায় কীভাবে দেখবেন, জেনে নিন

এসআইআর-এর প্রথম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 March 2026 00:43

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নির্বাচন কমিশন (Election Commission) দ্বিতীয় দফার ভোটার তালিকা (Supplementary List) প্রকাশ করতে চলেছে, এটাই খবর ছিল। জানানো হয়েছিল, এখনও পর্যন্ত যত বিবেচনাধীন (Under Adjudication) ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু কখন তালিকা বেরোবে - এই নিয়ে প্রশ্ন উঠেছিল। রাত ১২টার কিছু আগে সেই তালিকা প্রকাশ করে দিল কমিশন।

https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 - এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিলেই দেখা যাবে ভোটার তালিকায় নাম।

কীভাবে নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়

সাপ্লিমেন্টারি তালিকা একটা বেরোলেও দু'ভাগে নাম থাকবে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ, ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। নাম বাদ দেওয়া হলে আপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে যে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে সেখানে।

সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) জানান, আদালতের নির্দেশ মেনে যেটুকু তথ্য হাতে এসেছে, তা দ্রুত প্রকাশের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ৯টার মধ্যেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু ই-সাইন সহ দীর্ঘ প্রক্রিয়ার জটে সেই সময় পেরিয়ে যায়।

মুখ্য নির্বাচনী আধিকারিক এও জানিয়েছিলেন, সংযোজন ও বিয়োজন—দু’ধরনের তালিকাই একসঙ্গেই প্রকাশ করা হবে। তবে সোমবার  আর তালিকা প্রিন্ট করা সম্ভব নয়। তা মঙ্গলবার করা হবে। তালিকাটি ততক্ষণ অনলাইনেই শুধু দেখা যাবে বলে জানান সিইও।

ভোটার তালিকা নিয়ে চলা আইনি জটিলতার প্রেক্ষিতে সিইও স্পষ্ট করে দেন যে, নির্বাচন কমিশন নিজস্ব কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। হাইকোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। তাঁর কথায়, “হাইকোর্ট থেকে যা তথ্য পাব, সেটাই আমরা জনসমক্ষে আনব। ই-সাইন (ইলেকট্রনিক স্বাক্ষর) সম্পন্ন হয়ে যতটা তথ্য আমাদের সার্ভারে আসবে, ততটাই আজ প্রকাশ করা হবে।”

কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে বিবেচনাধীন থাকা সিংহভাগ আবেদনেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি এও জানিয়েছেন যে, নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় জায়গার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন।

এদিকে রাত ১১টা পেরিয়ে গেলেও কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না কমিশন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

সোমবার দুপুর ২টোর পর কমিশন সূত্রে জানা যায়, যোগ্য হোক বা অযোগ্য, তালিকায় নাম আপলোড করতে হবে। এদিকে ৪০ হাজারের বেশি বুথের স্বচ্ছতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। ই-সাইনের নিয়মবিধিও বেশ দীর্ঘ। ফলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যা বলেছিলেন, অর্থাৎ রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশ হয়ে যাবে, সেটা সম্ভব হয়নি।

তবে নির্ধারিত সময়ের পর বেশ খানিকক্ষণ পেরিয়ে গেলেও প্রকাশ্যে এসেছে সেই লিস্ট। ভোটারদের ভাগ্য নির্ধারণ হল কি না, তথ্য মিলিয়ে তা জানতে পারা এবার শুধু সময়ের অপেক্ষা।


```