Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’সপ্তাহের মধ্যে ভারত ছাড়ো, পাকিস্তানি মহিলাকে কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সময় বেঁধে দেওয়া হয়েছে দু’সপ্তাহ। তার মধ্যেই ভারত ছাড়তে হবে এক পাকিস্তানি মহিলাকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের গণ্ডি পার না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালে

দু’সপ্তাহের মধ্যে ভারত ছাড়ো, পাকিস্তানি মহিলাকে কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 27 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সময় বেঁধে দেওয়া হয়েছে দু’সপ্তাহ। তার মধ্যেই ভারত ছাড়তে হবে এক পাকিস্তানি মহিলাকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের গণ্ডি পার না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভিভু বাখরু। মহিলার আবেদন খারিজ করে হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগেও ভারত ছাড়ার জন্য নোটিশ ধরানো হয়েছিল তাঁকে। তবে তিনি সে কথায় কান দেননি। ভিসা-সহ জরুরি নথিপত্র পেশ করতেও পারেননি। কাজেই তাঁর ভারতে থাকার কোনও অধিকারই নেই। বছর সাঁইত্রিশের ওই মহিলা ভারতে আসেন ২০০৫ সালে। এখানকারই একজনকে বিয়ে করে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। তাঁর ১১ বছর ও ৫ বছরের দু’টি ছেলেমেয়েও রয়েছে। পুলিশ জানিয়েছে, অনুমান কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ওই মহিলা। তাঁর ভিসাতেও গলদ রয়েছে। তথ্য পাচার বা এই জাতীয় দেশবিরোধী কাজের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। অতিরিক্ত সলিসিটর জেনারেল মনিন্দর আচার্য বলেছেন, সবরকম আইনি প্রক্রিয়া মেনেই মহিলাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নোটিশেও তাঁকে দেশ ছাড়তে বলার সব কারণই স্পষ্ট করে লেখা আছে। বস্তুত,নিজের উপর ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন ওই মহিলা। সরকারি নির্দেশের বিরোধিতা করে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ও তাঁর স্বামী। তাঁর আবেদন এ দিন খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশের সুরক্ষা সবচেয়ে আগে কাম্য। তাই আইন মেনেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন: https://thewall.in/news-national-the-ministry-of-electronics-and-information-technology-has-asked-youtube-to-remove-11-video-links-pertaining-to-abhinandan/  

```