Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বেলুড় মঠ খোলার দিন অনিশ্চিত, করোনা আক্রান্ত এক মহারাজ

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ এবার বেলুড় মঠেও। এক মহারাজ কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর নাম সঞ্জীব মহারাজ। বয়স ৭৮ বছর। মহারাজ অসুস্থ হয়েছিলেন দিনকয়েক আগেই। সেই সময় মঠের ভিতরেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তাঁর শ্বাসে

বেলুড় মঠ খোলার দিন অনিশ্চিত, করোনা আক্রান্ত এক মহারাজ

শেষ আপডেট: 12 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ এবার বেলুড় মঠেও। এক মহারাজ কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর নাম সঞ্জীব মহারাজ। বয়স ৭৮ বছর। মহারাজ অসুস্থ হয়েছিলেন দিনকয়েক আগেই। সেই সময় মঠের ভিতরেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তাঁর শ্বাসের সমস্যা বাড়ে। শ্বাসকষ্ট শুরু হলে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয় মহারাজকে। তাঁর নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মহারাজের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে। তাই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তবে এখনও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আগামী ১৫ জুন থেকে বেলুড় মঠ খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু মঠের ভেতরেই করোনা সংক্রমণ ধরা পড়ায়, এখনই মঠ খুলবে কিনা সেই বিষয় নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আনলক ফেজ ১- ধর্মস্থান খোলার কথা ঘোষণা হয়েছে আগেই। আজ, শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। তবে আগের মতো কেবল লাইন দিয়েই মন্দির চত্বরে ঢোকা যাবে না। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়ে, স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। আগামী সোমবার থেকে বেলুড় মঠের দরজাও পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়ার কথা। তবে সঞ্জীব মহারাজের করোনা সংক্রমণ ধরা পড়ার পরে তার সংস্পর্শে থাকা অন্যান্য মহারাজদেরও কোয়ারেন্টাইনে যেতে হবে কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। তাই এখনই মঠের দরজা খুলবে কিনা সে বিষয়টা অনিশ্চিত।

```