Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গীতাপাঠে খরচ ৫ কোটি! রবিবার ব্রিগেড ১৪৮ ফুটের মঞ্চে ধর্মপাঠ করবেন মোদী

অনুষ্ঠানস্থলে নিয়ে আসা ও যাওয়ার জন্য ২৫০টি বাস ও লরির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে উদ্যোক্তারা আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

গীতাপাঠে খরচ ৫ কোটি! রবিবার ব্রিগেড ১৪৮ ফুটের মঞ্চে ধর্মপাঠ করবেন মোদী

শেষ আপডেট: 19 December 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীতে গীতাপাঠের আসর বসছে ব্রিগেডে। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো একাধিক সংগঠন যৌথভাবে এই আয়োজন করেছে।

ধর্মপাঠের আসর ঘিরে ইতিমধ্যে সাজ সাজ রব পড়ে গিয়েছে। তৈরি হচ্ছে মোট তিনটি মঞ্চ। মূল মঞ্চটি হবে ৯৬ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা। মূল মঞ্চের পিছনে থাকবে প্রধানমন্ত্রীর অফিস। মূল মঞ্চের বাঁ দিকে এবং ডান দিকে থাকবে আরও দুটি মঞ্চ। সবমিলিয়ে পুরো মঞ্চ হবে ১৪৮ ফুটের।

উদ্যোক্তাদের দাবি, এক লক্ষেরও বেশি মানুষ ওই দিন সমবেতভাবে অংশ নেবেন গীতাপাঠে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আরও অনেকে। থাকবেন বহু সাধু-সন্তও। হাজির থাকার কথা স্কুল পড়ুয়াদেরও।

সূত্রের খবর, গীতাপাঠের আয়োজনের জন্য প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টরা উপস্থিত থাকবেন। তাই আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরি করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাইরে থেকে যাঁরা আগের দিন পৌঁছবেন তাঁদের বিভিন্ন মঠ, মন্দির ও ব্রিগেডে থাকার ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে নিয়ে আসা ও যাওয়ার জন্য ২৫০টি বাস ও লরির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে উদ্যোক্তারা আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

এদিকে প্রধানমন্ত্রীর সফর শেষ মুহূর্তে কিছুটা কাটছাঁট হওয়ায় ২৩৭টি শ্লোকের পরিবর্তে ১৫৯টি শ্লোক পাঠ করা হতে পারে বলে সূত্রের খবর। মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলেও জানা গেছে।


```