Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরও

আগামী ২৭ জুন রথযাত্রা। নবান্ন সূত্রের খবর, আগের দিন অর্থাৎ ২৬ জুন দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দিঘার জগন্নাথের রাস্তা পরিষ্কার করার জন্য নিজের ব্য়ক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১টাকা দিয়ে সোনার ঝাড়ু কিনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরও

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি তুলে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 16 June 2025 22:09


দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন (Digha Jagannath temple) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee)। এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নে (Nabanna) রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

এ ব্যাপারে  স্পিকারকে দ্য ওয়ালের তরফে ফোন করা হলে, তিনি বলেন, "হ্যাঁ মুখ্যমন্ত্রীর হাতে আমি তুলে দিয়েছি ছবি। তিনি নিয়ে গিয়েছেন।" সূত্রের খবর. নবান্নে শুধু নিজের ঘরেই নয়, সমস্ত মন্ত্রী ও বিধায়কদেরও নিজেদের অফিসে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের আগে স্পিকারের ঘরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে দু'জনের মধ্যে মিনিট কুড়ি কথা হয়। সেই সময়ই দিঘার জগন্নাথ মন্দিরের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৭ জুন রথযাত্রা। নবান্ন সূত্রের খবর, আগের দিন অর্থাৎ ২৬ জুন দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দিঘার জগন্নাথের রাস্তা পরিষ্কার করার জন্য নিজের ব্য়ক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১টাকা দিয়ে সোনার ঝাড়ু কিনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ওই সোনার ঝাড়ু দিয়ে দিঘায় রাস্তা পরিষ্কার করে তিনি রথের দড়ি টানবেন। ইতিমধ্যে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে গত বুধবার নিজের বাড়ির গাছের আম-কাঁঠাল দিঘার জগন্নাথ মন্দিরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর থেকেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুড়ি পুন্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। শুধুই হোটেলগুলিই নয়, ওল্ড দিঘা নিউ দিঘার মধ্যে চলাচল করা টোটোগুলিও রাতারাতি ২০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।

অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কানেও পৌঁছেছে। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে প্রশাসনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি এ ব্যাপারে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনের কর্তারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রতিটি হোটেলে ঝুলবে নির্ধারিত ভাড়ার তালিকা। তার বাইরে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া যাবে না (big step against the hotel)।


```