Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরা

ক্ষুব্ধ যাত্রীরা বলেন, "কেন খাবেন না? সবার সামনে খান, তাহলে তো বুঝতে পারবেন এটা মানুষের খাবার না জানোয়ারের খাবার। এটা কি বিরিয়ানি? খেয়ে দেখুন!"

জানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরা

ভাইরাল ভিডিও।

শেষ আপডেট: 16 June 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: বিমানে যাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ নতুন নয়। অতীতে একাধিকবার এ নিয়ে যাত্রীদের তরফে বিভিন্ন বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। এবার একটি ভিডিওয় তেমনই ছবি ধরা পড়ল। ইতিমধ্যে ভাইরাল ভিডিও (Viral Video)।

হিন্দুস্তান টাইমস ও নবভারত টাইমসের প্রতিবেদন অনুসারে, ফ্লাইট দেরি করার ফলে পুনে বিমানবন্দরে স্পাইসজেটের তরফে যাত্রীদের খাবারের প্যাকেট দেওয়া হয়। সেই খাবারের মান নিয়েই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা ( SpiceJet passengers)। এমনকি স্পাইসজেটের এক কর্মীকে আটকে সেই খাবার খেতে বাধ্যও করা হয়।

ভিডিওটি, দু'সপ্তাহেরও বেশি পুরনো। সম্প্রতি ওয়েক এমিনেন্ট নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে X-এ ২ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যদিও সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, ভিডিওটি ভুয়ো। এরকম কোনও ঘটনায় ঘটেনি। 

হিন্দুস্তান টাইমস ও নবভারত টাইমসের প্রতিবেদন এবং ভাইরাল ভিডিও অনুসারে, সংশ্লিষ্ট বিমান সংস্থার এক কর্মীকে ঘিরে রয়েছেন যাত্রীরা। ২ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওয় বিমান কর্মীকে প্রথমে বলতে শোনা যায়, "না, না, এটা আপনাদের খাবার! আমি কেন খাব?" পাল্টা এক যাত্রী ওই বিমান কর্মীর দিকে খাবারের প্যাকেট এগিয়ে দিয়ে বলেন, "কেন খাবেন না? সবার সামনে খান, তাহলে তো বুঝতে পারবেন এটা মানুষের খাবার না জানোয়ারের খাবার। এটা কি বিরিয়ানি? খেয়ে দেখুন!"

এক চামচ খাবার খেয়েই মুখ ব্যাজার করতে দেখা যায় ওই বিমান কর্মীকে। এক যাত্রী জল বাড়িয়ে দেন, বলেন, "নিন জল খান, তারপর আবার খান, জানোয়ারের খাবার!"

যাত্রীদের চাপের মুখে দ্বিতীয়বার ফের অল্প খাদ্য খেতে দেখা যায় ওই কর্মীকে। সংশ্লিষ্ট কর্মীর তখন 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' অবস্থা। খাবার না খেয়ে পালানোর চেষ্টা করেন ওই কর্মী। যাত্রীরা সাফ জানান, 'নয় এই খাবার তাঁকে খেতে হবে না হলে সকল যাত্রীর খাবারের ব্যবস্থা করতে হবে'। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে অবশ্য দাবি করা হয়েছে, এরকম কোনও ঘটনায় ঘটেনি। 


```