Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘায় রথের চাকা গড়াবে দুপুর আড়াইটেয়, বাদবাকি পূজার্চনা কখন কী? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 

দিঘায় রথের চাকা গড়াবে দুপুর আড়াইটেয়, বাদবাকি পূজার্চনা কখন কী? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিঘার রথের চাকা গড়াবে আড়াইটেয়

শেষ আপডেট: 26 June 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার আগে বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন তিনি। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় (Digha Jagannath Temple) প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব (Rath Yatra)। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কারণে বৃহস্পতিবারই নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একপ্রস্থ প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন তিনি। বৈঠকের পর মমতা জানান, আগামিকাল অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটের পর রথের চাকা গড়াবে। শুধু তাই নয়, কখন কী তার একটা স্পষ্ট দিনলিপিও দিয়ে রাখলেন।

মুখ্যমন্ত্রী জানালেন, রথের দিন ভক্তরা জগন্নাথ মন্দিরে ভক্তরা চাইলে ঢুকতে পারবেন। পাথরে গড়া বিগ্রহ মন্দিরের অন্দরেই থাকবে। আর রথে থাকবে নিমকাঠের আসল বিগ্রহ। সকাল ৯ টা থেকে প্রাথমিক পূজার্চনা শুরু হবে। সাড়ে ন'টার মধ্যে প্রশাসনিক কর্তা, মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী চলে আসবেন সেখানে। দুপুর দুটো নাগাদ আরতি শুরু হবে। আড়াইটে নাগাদ চাকা গড়াবে রথের।

রথযাত্রার ভিড়ের মাঝে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকেই। যে কারণে তৎপর প্রশাসন। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ব্যারিকেডের বন্দোবস্ত করা হচ্ছে রাস্তার দু'ধারে। ব্যারিকেডের অপর দিকে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পারবেন ভক্তরা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। কাজেই যে কোনও সময় সেই রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা।

দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে, সব বিষয় খতিয়ে দেখতে বুধবারই দিঘায় চলে আসেন মমতা। বৃহস্পতিবার একটি প্রস্তুতি বৈঠক সেরে গোটা মন্দিরচত্বর ঘুরে, ত্রুটি-বিচ্যুতি সমস্ত বুঝিয়ে দিয়ে, কখন কী সবটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।


```