Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান! শোরগোল শিক্ষামহলে

নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তা। এবার চাকরির বেনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠল খোদ এক পদস্থ শিক্ষাকর্তার বিরুদ্ধে।

স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান! শোরগোল শিক্ষামহলে

শেষ আপডেট: 24 November 2023 15:57

দ্য ওয়া ব্যুরো: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তা। এবার চাকরির বেনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠল খোদ এক পদস্থ শিক্ষাকর্তার বিরুদ্ধে।

অভিযোগ, নিয়ম বর্হিভূতভাবে নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন! সূত্রের খবর, কদিন আগেই বিষয়টি জানতে পেরেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। এ ব্যাপারে কমিশনের তরফে চিঠি পৌঁছেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্তও।

এসএসসি সূত্রের খবর, এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন ২০১১ সালে নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ২০১৯ সালে ২০১৫ সালের পুরনো প্যানেল থেকেই জাসমিনকে চাকরি দেওয়া হয়।

এবিষয়ে সম্প্রতি এসএসসির কাছে অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে এসএসসির কর্তারা দেখেন, অভিযোগ অসত্য নয়। এরপরই যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য এসএসসির তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে। দফতরের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে এ ব্যাপারে এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ঘটনাটি জানাজানি হতেই তীব্র শোরগোল তৈরি হয়েছে এসএসসি এবং উচ্চ শিক্ষা দফতরের অন্দরে।


```