
পানিহাটির চেয়ারম্যান ও আরজি করের নির্যাতিতার মা-বাবা। গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 22 March 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: চেয়ারম্যান পদে বসার ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কে জড়ালেন পানিহাটি পুরসভার (Panihati Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে (Somnath Dey)।
সোমনাথকে নিয়ে বড় প্রশ্ন তুললেন আরজি করে খুন-ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁদের কথায়, "এই লোকটা সেদিন তথ্য লোপাটের জন্য শশ্মানে হাজির হয়েছিল। ওকে বোধহয় পুরস্কার দিল তৃণমূল।"
আরও একধাপ এগিয়ে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন ,সিং নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। অর্জুনের দাবি, "আরজি কর কাণ্ডে সিবিআই শীঘ্রই সোমনাথ দে কে ডাকবে। ও যদি ,সব কথা বলে দেয়, তাই ভয় পেয়ে ওখে চেয়ারম্যান পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
এ ব্যাপারে পানিহাটির নবনিযুক্ত চেয়ারম্যান সোমনাথ দে'j কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন সিং বা নির্যাতিতার পরিবারের বক্তব্যকে গুরুত্ব দিতে চাননি। তাঁদের কথায়, "এগুলো রাজনৈতিক কুৎসা ছাড়া কিছুই নয়। তাই মন্তব্য নিস্প্রয়োজন।"
নাগরিক পরিষেবা-সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটির (Panihati) সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। দীর্ঘ টালবাহানার পর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মলয় রায়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়়ান্ত হয়। তারপরই নয়া চেয়ারম্যানকে নিয়ে আরজি করের নির্যাতিতার মা-বাবার মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।