Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পার্থ, সুবীরেশদের জামিনের আবেদন শুনবে হাইকোর্ট! নিয়োগ মামলায় সিবিআইয়ের আবেদন খারিজ

জামিনের আবেদন জানিয়েছিলেন প্রায় আট মাস আগে

পার্থ, সুবীরেশদের জামিনের আবেদন শুনবে হাইকোর্ট! নিয়োগ মামলায় সিবিআইয়ের আবেদন খারিজ

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 July 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: জামিনের আবেদন জানিয়েছিলেন প্রায় আট মাস আগে। কিন্তু প্রাক্তন মন্ত্রী, বিধায়ক বা পদস্থ সরকারি কর্তাদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। এ ব্যাপারে ওই সংক্রান্ত অনুমতি না আসা পর্যন্ত শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের ওই আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, রাজ্যের অনুমোদন ছাড়াই এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন শুনবে আদালত। 

আদালত সূত্রের খবর, গত শুনানিতেই আদালত রাজ্যের  অনুমোদন প্রসঙ্গে জানতে চেয়েছিল। .তবে এব্য়াপারে এখন রাজ্যের কোনও উত্তর না আসায়  এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআইয়ের ওই অনুমোদন পাওয়া বা না পাওয়ার সঙ্গে ধৃতদের জামিনের আবেদনের বিচারের কোন সম্পর্ক নেই। 

আদালত সূত্রের খবর, পার্থ ও সুবীরেশ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, এসপি সিনহা-সহ মোট দশ জনের জামিনের আবেদন করা হয়েছে। আইনজীবীরা জানান, গত ডিসেম্বর থেকে এই আবেদন গুলি পড়ে রয়েছে। মুখ্য সচিবের অনুমোদন বিতর্কে সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন আদালত সিবিআইকে জানিয়ে দেয় জীবনকৃষ্ণ সাহাকে সুপ্রিমকোর্ট ও কল্যাণময়কে হাইকোর্ট জামিন দিয়েছে। তাহলে অন্যদের কেন হবে না? শুধুমাত্র অনুমোদন নেই এই যুক্তিতে অভিযুক্তদের আটকে রাখার মত মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায় কি? 

এদিন আইজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোটা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও পর্ণা বোস এবং সমরজিৎ আচার্যের মত অফিসারদের কেন গ্রেফতার করা হয়নি?" ২৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি।


```