Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র বারাসত, সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে প্রতিবাদ

২০২২ টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। তাঁদের কথায়, কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।

টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র বারাসত, সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে প্রতিবাদ

সৌগত রায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 September 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই ২০২৩ সালের টেটে (TET 2022) ফল প্রকাশ হওয়ার কথা। আর এদিনই ২০২২ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন বারাসতে। তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy) এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের (MLA Nirmal Ghosh) গাড়ি ঘিরে প্রতিবাদ দেখানো হয়। টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ-কর্মসূচিতে উত্তাল হয় সামগ্রিক পরিস্থিতি।

২০২২ টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে। তাঁদের কথায়, কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু সেই ঘোষণার ১৫ দিন কেটে গেলেও কিছুই হয়নি। তাই বুধবার বারাসত স্টেশন থেকে টেট উত্তীর্ণদের একাংশ মিছিল করে আসেন এবং যশোর রোডে (Jessore Road) বিক্ষোভ দেখান। রাস্তায় বসে অবস্থানও করেন তাঁরা। এই কারণে প্রায় ১ ঘণ্টার ওপর অবরুদ্ধ ওই এলাকা। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০-২৫ মিনিট যশোর রোডেই আটকে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়ক। প্রতিবাদী টেট উত্তীর্ণদের বক্তব্য একটাই - দ্রুত নিয়োগ দেওয়া হোক তাদের এবং শিক্ষামন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করুন। এই নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতেই আজ পথে নামেন তাঁরা।

প্রসঙ্গত, বুধবারই ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট (West Bengal TET)-এর ফলাফল প্রকাশ করতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুজোর আগে এই ঘোষণা অনেক প্রার্থীর মুখে হাসি ফোটাবে। পর্ষদ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার পর পরীক্ষার্থীদের জন্য ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় তিন লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্বের প্রধান কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা। সেই জটিলতা সমাধান হওয়ায় আজ অবশেষে ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে।

এই ঘোষণায় প্রায় তিন লক্ষ প্রার্থীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা অবশেষে তাঁদের পরিশ্রমের ফল দেখতে পাবেন।

পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁদের রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও, পর্ষদ এসএমএস বা ই-মেইলের মাধ্যমে ফলাফল সম্পর্কিত তথ্য প্রেরণ করতে পারে। 


```