দ্য ওয়াল ব্যুরো : রবিবার কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা (Militants)। আহত হলেন দু'জন পুলিশকর্মী। সরকারি সূত্রে খবর, এদিন সকালে পুলওয়ামা মেন চৌকের কাছে টহলরত পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। আহত পুলিশদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত শনিবার অবন্তীপুরার ত্রাল অঞ্চলে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। নিহত হয় দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি। এদিন শোপিয়ানের চৌগাম অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জঙ্গি নিহত হয়। পুলিশ পুরো এলাকা কর্ডন করে তল্লাশি চালায়।