Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কারখানায় ভয়াবহ আগুন, বন্ধ ট্রেন চলাচল

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কারখানায় ভয়াবহ আগুন, বন্ধ ট্রেন চলাচল

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 January 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কারখানায়। ঘটনার প্রভাব পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলেও। জানা যাচ্ছে, স্টেশন সংলগ্ন একটি কারখানার গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের লেলিহান শিখা এসে পৌঁছয় স্টেশনেও। যার জেরে দুপুর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪ টি ইঞ্জিন। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন একটি চামড়ার কারখানায় এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন দুপুরে হঠাৎই কারখানা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাতাসে গতি থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার নিয়ে নেয়। 

এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়িও এলাকা পর্যন্ত পৌঁছতে পারেনি। আগুন ভয়াবহ আকার নেওয়ার নেপথ্যে এটিও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে বিপদ ঠেকাতে দুপুর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় ট্রেন যাত্রীদের।


```