Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

গভীর রাতে বেলুড়ে ভয়াবহ আগুন, পুজোর মুখে ফের পুড়ল কারখানা

গভীর রাতে বেলুড়ে ভয়াবহ আগুন, পুজোর মুখে ফের পুড়ল কারখানা

শেষ আপডেট: 3 October 2023 07:38

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ভয়াবহ আগুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড়ে। সোমবার রাতে বেলুড়ের হরেন মুখার্জি রোডের একটি অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরির কারখানায় আচমকা লেগে যায় আগুন। মুহুর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রের খবর, কারখানা চত্বরেই রয়েছে দু’টি বড় গোডাউন। সেখানে প্রচুর দাহ্য বস্তু ছিল। অ্যালুমিনিয়ামের শিটে আগুন লাগতেই তা ভয়াবহ রূপ নেয় বলে মনে করছেন দমকলের কর্তারা।

তাঁরা জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে। ঠিক কী কারণে আগুণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে ফের ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের কর্মীরা।

স্থানীয় সূত্রের খবর, রাতে সাড়ে ১১টা নাগাদ কারখানার মধ্যে থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বাসিন্দারা জানান, অন্যদিন কারখানায় লোকজন থাকেন। সোমবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তি উপলক্ষে কারখানায় ছুটি ছিল। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

গত সপ্তাহেই ভয়াবহ আগুন লেগেছিল হাওড়ার দাসনগর সিটিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। পুজোর মুখে ফের আরও একটি কারখানায় আগুন লাগায় হতাশার ছায়া শ্রমিক মহলে।


```