Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফেসবুক অচল হতে টেলিগ্রামে যুক্ত হয়েছেন ৭ কোটি নতুন ইউজার

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বেশ কয়েকঘণ্টার জন্য অচল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook)। ওই সময় নতুন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে যুক্ত হয়েছেন নতুন সাত কোটি ইউজার। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ একথা জানিয়েছেন। তিনি টেলিগ্রাম

ফেসবুক অচল হতে টেলিগ্রামে যুক্ত হয়েছেন ৭ কোটি নতুন ইউজার

শেষ আপডেট: 6 October 2021 06:23

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বেশ কয়েকঘণ্টার জন্য অচল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook)। ওই সময় নতুন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে যুক্ত হয়েছেন নতুন সাত কোটি ইউজার। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ একথা জানিয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একদিনে ৭ কোটি রেফিউজি আমাদের প্ল্যাটফর্মে এসেছেন। আমরা তাঁদের স্বাগত জানাই। সোমবার সন্ধ্যায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ ব্যবহার করা অসম্ভব হয়ে ওঠে। আন্তর্জাতিক সময় অনুযায়ী বিকাল চারটেয় ওই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অকেজো হয়ে যায়। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ সমস্যায় পড়েন। ওয়েবসাইট মনিটরিং গ্রুপ 'ডাউনডিটেক্টর' জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত বড় যান্ত্রিক গোলযোগ কখনও ঘটেনি। ইস্টার্ন টাইম অনুযায়ী সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ আংশিকভাবে তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হয়। গত রবিবারই এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করেছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি মুনাফার লোভে ঘৃণাসূচক ভাষণ ও ভুয়ো খবর প্রচার বন্ধ করছে না। এর পরেই সোমবার বড় ধরনের গোলযোগ দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার মাইক শ্রোপফার বলেন, "বহু ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তি আমাদের ওপরে নির্ভর করেন। আমরা তাঁদের কাছে ক্ষমা চাইছি।" পরে তিনি বলেন, পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে। রোজ বিশ্ব জুড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। সোমবার যান্ত্রিক গোলযোগের জন্য কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় ৪.৯ শতাংশ। নভেম্বরের পরে ফেসবুকের শেয়ারের দাম কখনও এত পড়েনি। গত বছরের শেষের দিকে অনেকে টেকনোলজি কোম্পানিগুলির শেয়ার বেচে দেন। তখনই ফেসবুকের শেয়ারের দাম একপ্রস্থ কমে যায়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য সম্ভবত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অচল হয়ে গিয়েছিল। এক্ষেত্রে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই অচলাবস্থার ফলে ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গের ক্ষতি হল ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকারও বেশি। এদিন ফেসবুকের শেয়ারের দাম পড়েছে ৪.৯ শতাংশ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ। সোমবার ফেসবুকের শেয়ারের দাম কমার ফলে জুকেরবার্গের সম্পত্তির পরিমাণ কমেছে ৯ লক্ষ কোটি টাকার বেশি। ফলে ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে তিনি নেমে গিয়েছেন ধনকুবের বিল গেটসের নীচে। এখন বিশ্বের ধনীতমদের তালিকায় জুকেরবার্গের অবস্থান পাঁচ নম্বরে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াল স্ট্রিট জার্নাল ফেসবুকের বিরুদ্ধে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ফেসবুক কোম্পানির নথিপত্র ঘেঁটে বোঝা যাচ্ছে, তারা জানে তাদের প্রোডাক্ট নিয়ে নানা সমস্যা হচ্ছে। ইনস্টাগ্রাম নানাভাবে কিশোরীদের ক্ষতি করছে। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গাহাঙ্গামা নিয়েও ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল।

```