Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঋণের কিছুটা শোধ করল টেলিকম সংস্থাগুলি, তাও দুশ্চিন্তা যাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্কের

দ্য ওয়াল ব্যুরো : টেলিকম সংস্থাগুলির কাছে সরকারের পাওনা ১.৪৭ লক্ষ কোটি টাকা। সুপ্রিম কোর্ট তিরস্কার করে বলেছিল, অবিলম্বে ঋণশোধ না করলে সংস্থাগুলির কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে। গত সোমবার ভারতী এয়ারটেল ১০ হাজার কোটি মিটিয়ে

ঋণের কিছুটা শোধ করল টেলিকম সংস্থাগুলি, তাও দুশ্চিন্তা যাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্কের

শেষ আপডেট: 18 February 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো : টেলিকম সংস্থাগুলির কাছে সরকারের পাওনা ১.৪৭ লক্ষ কোটি টাকা। সুপ্রিম কোর্ট তিরস্কার করে বলেছিল, অবিলম্বে ঋণশোধ না করলে সংস্থাগুলির কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে। গত সোমবার ভারতী এয়ারটেল ১০ হাজার কোটি মিটিয়ে দেয়। ভোডাফোন আইডিয়া ও টাটা গ্রুপও ইতিমধ্যে পাওনা মিটিয়ে দিয়েছে। সরকারি সূত্রে খবর, ভোডাফোন আইডিয়া দিয়েছে ২৫০০ কোটি ও টাটা গ্রুপ দিয়েছে ২১৯৭ কোটি। কিন্তু টেলিকম সংস্থাগুলি পুরো ঋণ মেটাতে পারবে কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারতী এয়ারটেলের কাছে পাওনা ছিল ৩৫ হাজার ৫৮৬ কোটি টাকা। ১০ হাজার কোটি টাকা মেটানোর পরও তাকে দিতে হবে ২৫ হাজার ৫৮৬ কোটি টাকা। ভোডাফোনের কাছে সরকারের পাওনা ছিল ৫৩ হাজার কোটি। এখনও তাদের দিতে হবে ৫০ হাজার ৫০০ কোটি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, টেলিকম দফতরকে আমি বলেছি, তারা যেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার জন্য টেলকম সংস্থাগুলিকে চাপ দেয়। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির ওপরে সতর্ক নজর রাখছেন। কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও সরকারকে বকেয়া মেটায়নি কয়েকটি টেলিকম সংস্থা। তার ওপর টেলিকম দফতরের এক অফিসার এমন নির্দেশ জারি করেছিলেন যাতে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে কার্যত স্থগিতাদেশ দেওয়া হয়। শুক্রবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। বিচারপতিরা মন্তব্য করেন, সুপ্রিম কোর্ট তুলে দিলেই তো হয়। এরপর সরকার টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেয়, শুক্রবার রাত ১১ টা বেজে ৫৯ মিনিটের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে। বিচারপতিরা বলেন, "দুর্নীতি বন্ধ করতেই হবে। টেলিকম সংস্থাগুলির সামনে এই হল শেষ সুযোগ। তাদের শেষবারের মতো সতর্ক করা হচ্ছে।" টেলিকম সংস্থাগুলিকে তিরস্কার করে বলা হয়, তারা সুপ্রিম কোর্টের প্রতি সামান্যতম সম্মানও দেখায়নি। সুপ্রিম কোর্টের বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এ নাজির ও বিচারপতি এম আর শাহ। তাঁরা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনসকেও তিরস্কার করেন। কারণ ওই দফতরের এক অফিসার এমন একটি অর্ডার ইস্যু করেছেন যা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেওয়ার শামিল।

```