
শেষ আপডেট: 24 August 2022 03:06
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) উত্তরাখণ্ডে (Uttarakhand)। সেলফি (selfie) তুলতে গিয়ে নদীতে (river) পড়ে গিয়ে মৃত্যু (died) হল ১৫ বছর বয়সি এক কিশোরের (Teenager)।
ঘটনাটি ঘটেছে জোশিয়াড়া ব্যারেজের কাছে। মৃত ছাত্রের নাম মনীশ উনিয়াল। বামনগাঁওয়ের বাসিন্দা সে। জানা গেছে, সোমবার নিজের মোবাইল নিয়ে ব্রিজের উপর থেকে সেলফি তোলার চেষ্টা করছিল ওই কিশোর। সেই সময় হঠাৎই পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে যায় সে।
সঙ্গে সঙ্গেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের ডুবুরিরা তাকে উদ্ধার করতে নদীতে নামে। পুলিশ জানিয়েছে, তাকে জল থেকে তোলার সময়েও জীবিত ছিল সে।
কিন্তু তখন অচৈতন্য হয়ে পড়েছিল সে। ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
মাসখানেক আগেই একইভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারের। অন্ধপ্রদেশের তিরুপতি বাসিন্দা ওই যুবক ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে উটি গিয়েছিলেন। সেখানেই সেলফি তোলার সময় পা পিছলে ঝর্ণায় পড়ে যান তিনি। জলস্রোতে ভেসে যায় তাঁর দেহ। পরে কয়েক কিলোমিটার দূরে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
অচেনা নাম্বার থেকে মেসেজ হোয়াটসঅ্যাপে, ক্লিক করতেই ২১ লক্ষ টাকা খোয়ালেন শিক্ষিকা