Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

বিমানের টয়লেটে আস্ত আইফোন খুঁজে পেল কিশোরী! মেঘ না চাইতেই জল, কিন্তু…

দ্য ওয়াল ব্যুরো: আইফোন নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মাতামাতির শেষ নেই। অ্যাপলের এই বলল ফোন কিনতে দীর্ঘদিন ধরে টাকা জমান কেউ কেউ। আবার এই ফোন কেনার জন্য অপরাধ করে টাকা জোগাড় করতেও পিছপা হয় না অনেকেই। তবে কপাল জোরে যদি বিনামূল্যেই পাওয়া যায়

বিমানের টয়লেটে আস্ত আইফোন খুঁজে পেল কিশোরী! মেঘ না চাইতেই জল, কিন্তু…

শেষ আপডেট: 20 September 2023 05:58

দ্য ওয়াল ব্যুরো: আইফোন নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মাতামাতির শেষ নেই। অ্যাপলের এই বলল ফোন কিনতে দীর্ঘদিন ধরে টাকা জমান কেউ কেউ। আবার এই ফোন কেনার জন্য অপরাধ করে টাকা জোগাড় করতেও পিছপা হয় না অনেকেই। তবে কপাল জোরে যদি বিনামূল্যেই পাওয়া যায় আস্ত একটা আইফোন, তাহলে কেমন হয়? তেমনটাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক ১৪ বছরের কিশোরীর সঙ্গে। বিমানের ওয়াশরুম গিয়ে সে দেখতে পায়, টয়লেট সিটের পিছনেই রয়েছে গোটা একটা আইফোন (iPhone in airplane bathroom)!

ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর আমেরিকান এয়ারলাইনসের (American Airlines) একটি বিমানে। বাবা-মার সঙ্গে উত্তর ক্যারোলিনার শার্লট থেকে একটি বিমানে উঠেছিল ১৪ বছরের ওই কিশোরী। সেই বিমানেই এমন ঘটনা ঘটেছে। তবে কিশোরীর পরিবারের অভিযোগ, মেয়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করার জন্য বিমান কর্মীদের মধ্যেই একজন ইচ্ছাকৃতভাবে মোবাইলটি আটকে দিয়েছিল টয়লেটের সিটের পিছনে।

তাঁরা জানিয়েছেন, ঘটনার দিন এক পুরুষ বিমানকর্মী তাঁদের মেয়েকে বলে, বিমানের প্রথম শেণির জন্য নির্ধারিত ওয়াশরুমটি ব্যবহার করতে। কিশোরী সেখানে ঢোকার ঠিক আগেই ওই কর্মী নিজে ওই ওয়াশরুমে ঢোকে। তারপর বেরিয়ে এসে জানায়, টয়লেট সিটটি সামান্য ভাঙা রয়েছে, তবে তাতে সমস্যা হবে না। এরপরেই ওয়াশরুমে ঢুকে টয়লেট সিটির পিছনে টেপ দিয়ে আটকানো আইফোনটি চোখে পড়ে নাবালিকার (teen found iPhone)। সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে বিষয়টির ছবি তুলে রাখে সে। এরপর বাইরে বেরিয়ে এসে বাবা-মাকে সেকথা জানায়।

অভিযোগ, কিশোরী বেরিয়ে আসার পরেই ফের ওয়াশরুমে ঢোকে ওই কর্মী। ম্যাসাচুসেটস বিমানবন্দরে প্লেনটি নামার পরেই অভিযোগ জানান নাবালিকার বাবা মা। এরপর পুলিশ এসে ওই বিমানকর্মীকে আটক করে নিয়ে যায়। কিশোরীর পরিবারের আইনজীবী জানিয়েছেন, ঘটনার বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত মামলা দায়ের করেননি তাঁরা (iPhone in airplane bathroom)।

ম্যাসাচুসেটস রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এফবিআই-এর হাতে। পুলিশ জানিয়েছে, যেহেতু ঘটনাটি মাঝ আকাশে ঘটেছে, তাই এটির তদন্তের এক্তিয়ার একমাত্র এফবিআই-এরই রয়েছে। ঘটনার পর আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সংস্থার কর্মকর্তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন, কারণ যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকেই অগ্রাধিকার দেয় তারা।

কলকাতায় এলোপাথাড়ি গুলি! অভিযুক্তের গাড়িতে ‘প্রেস’, ‘পুলিশ’ স্টিকার, রহস্য ঘনাচ্ছে


```