Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাল নোট ঠেকাতে ব্যবহৃত প্রযুক্তি এবার উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও, বড় পদক্ষেপ সংসদের

জাল নোট ধরতে ভারতীয় মুদ্রায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই ইউভি সিকিউরিটি থ্রেট কোড প্রযুক্তিই এবার ব্যবহার করা হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে।

জাল নোট ঠেকাতে ব্যবহৃত প্রযুক্তি এবার উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও, বড় পদক্ষেপ সংসদের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 9 January 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: জাল নোট ধরতে ভারতীয় মুদ্রায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই ইউভি সিকিউরিটি থ্রেট কোড প্রযুক্তিই এবার ব্যবহার করা হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। জালিয়াতি ঠেকাতে এই উদ্যোগ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, মার্কশিট ও শংসাপত্রের জালিয়াতি রুখতে এবার নোটে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করা হবে।

পর্ষদ সূত্রের খবর, জালিয়াতি ঠেকাতে গত বছর এই কিউআর কোডের ব্যবহার শুরু হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটিকে আরও নিরাপদ করতে এই অভিনব পদক্ষেপ। 

ইউভি সিকিউরিটি থ্রেট কোড কি? ভারতীয় নোটের ক্ষেত্রে যেরকম আড়াআড়িভাবে একটি রাংতা লাগানো থাকে, একইভাবে মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর। তবে খালি চোখে সেটি দেখা যাবে না। ইউভি স্ক্যান করলে তবেই দেখা যাবে ওই লেখাটি। ফলে কোনও মার্কশিট সম্পর্কে সন্দেহ হলে সহজেই বোঝা যাবে সেটি আসল নাকি নকল।

প্রসঙ্গত, জালিয়াতি ঠেকাতে গত বছর থেকেই ‘ইউনিক কিউআর কোড’ এর ব্যবহার শুরু করেছে পর্ষদ। কিন্তু তারপরও আস্ত মার্কশিট জাল করে সেন্ট জেভিয়ার্স কলেজে এক পড়ুয়ার ভর্তির অভিযোগ ওঠে। এর পরই জালিয়াতি ঠেকাতে আরও তৎপর হল পর্ষদ। 


```