Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

টেকনো ইন্ডিয়ায় ধুন্ধুমার! পড়ুয়াদের মারপিটে উত্তপ্ত সল্টলেক ক্যাম্পাস

দ্য ওয়াল ব্যুরো: আলিয়ার পর এবার সল্টলেকের টেকনো ইন্ডিয়া (Techno India), মঙ্গলবার রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল কলেজ চত্বর। শিক্ষার্থীদের মধ্যেই সংঘর্ষ বাধে। বাকবিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায়। সংঘর্ষে আহত

টেকনো ইন্ডিয়ায় ধুন্ধুমার! পড়ুয়াদের মারপিটে উত্তপ্ত সল্টলেক ক্যাম্পাস

শেষ আপডেট: 5 April 2022 12:49

দ্য ওয়াল ব্যুরো: আলিয়ার পর এবার সল্টলেকের টেকনো ইন্ডিয়া (Techno India), মঙ্গলবার রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল কলেজ চত্বর। শিক্ষার্থীদের মধ্যেই সংঘর্ষ বাধে। বাকবিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায়। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিধাননগর থানার পুলিশ।

জানা গেছে, ঘটনার সূত্রপাত র‍্যাগিং নিয়ে। অভিযোগ, একদল প্রাক্তনী হঠাৎই কলেজে এসে দ্বিতীয় বর্ষের ছাত্রীদের র‍্যাগিং করা শুরু করে। এই কাজে বাধা দিলেই ক্ষেপে ওঠে প্রাক্তনীরা। পড়ুয়াদের ওপর চড়াও হয়। এমনকি বেল্ট খুলেও মারে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

এই সংঘর্ষের ফলে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মাথা ফেটে গেছে বলেও জানা গেছে। আরও বেশ কয়েকজন আহতও হয়েছে। ঘটনাস্থলে আসে বিধাননগর থানার পুলিশ। যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে চাননি।

নাইট কার্ফু উঠে যেতেই শহরে বেড়েছে ট্রাফিক রুল ভাঙার প্রবণতা! চিন্তায় পুলিশ


```