
নিজস্ব ছবি
শেষ আপডেট: 27 February 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাত সকালে মহেশতলায় আগুন। একটি চায়ের দোকানে আগুন লাগে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে দমকলে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুন ছড়াতে শুরু করেছে পাশের দোকানগুলিতে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভস্মীভূত হয়ে গেছে দোকানের অধিকাংশটাই।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার মেহমানপুর বজবজ টাঙ্ক রোডের পাশে আজ সকাল ৫টা ২০ নাগাদ চায়ের দোকানে আগুন লাগে। দাউ দাউ করে দোকান জ্বলছে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলে জানায়। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে থাকা দু'টি ফ্রিজ-সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা বেশ কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলের আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণও এপর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।