করোনা ধরতে ‘ফেলুদা’ টেস্ট কিটে ভরসা, সিএসআইআরের হাত ধরল টাটা সন্স
দ্য ওয়াল ব্যুরো: চটপট করোনা সংক্রমণ ধরে ফেলতে পারবে এই পেপার স্ট্রিপ টেস্ট কিট। ভাইরাস যতই লুকোচুরি খেলুক না কেন, ফেলুদার মতো মগজাস্ত্রেই খপাৎ করে ধরে ফেলা যাবে তাকে। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কাউন্সিল অব সায়েন্টিফিক অ
শেষ আপডেট: 7 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: চটপট করোনা সংক্রমণ ধরে ফেলতে পারবে এই পেপার স্ট্রিপ টেস্ট কিট। ভাইরাস যতই লুকোচুরি খেলুক না কেন, ফেলুদার মতো মগজাস্ত্রেই খপাৎ করে ধরে ফেলা যাবে তাকে। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর তৈরি এই ‘ফেলুদা’ টেস্ট কিটের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে দাঁড়াল টাটা সন্স।
সিএসআইআরের ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (আইজিআইবি)-র ল্যাবে বানানো হয়েছে এই ফেলুদা টেস্ট কিট। এই কিটের উৎপাদন বাড়ানো এবং গবেষণায় সবরকমভাবে সাহায্য করার জন্য সিএসআইআর-আইআইজিবির সঙ্গে মউ সই করেছে টানা সন্স।
প্রেগনেন্সি কিটের মতোই পেপার-স্ট্রিপ, তবে এর কাজ অসাধারণ। কম সময়ে নির্ভুল ভাবে সংক্রমণ পরীক্ষা করা যাবে এই টেস্ট কিটে। ক্রিসপার জিন-এডিটিং (CRISPR gene-editing technology) পদ্ধতিতে এই টেস্ট কিট বানিয়েছন দুই বাঙালি বিজ্ঞানী ডক্টর সৌভিক মাইতি এবং ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী।
টাটা সন্স-এর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস বিভাগের প্রেসিডেন্ট বনমালী আগ্রওয়ালা বলেছেন, “কোভিড গবেষণায় সিএসআইআর –আইআইজিবির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুব খুশি। ক্রিসপার জিন এডিটিং পদ্ধতিতে যে কোভিড টেস্ট কিট বানানো হচ্ছে তার বাণিজ্যিক উৎপাদন বাড়ানো জন্য আমরা সাহায্য করব। সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এই টেস্ট কিট।”
কীভাবে কাজ করবে এই টেস্ট কিট?
গনেন্সি কিটের মতোই পেপার-স্ট্রিপ, তবে এর কাজ অসাধারণ। কম সময়ে নির্ভুল ভাবে সংক্রমণ পরীক্ষা করা যাবে এই টেস্ট কিটে। কোনও জটিল প্রযুক্তি বা ভারী মেশিনের দরকার পড়বে না। শুধুমাত্র রঙের বদল দেখেই ভাইরাস পজিটিভ না নেগেটিভ সেটা বলে দেওয়া যাবে। গবেষকরা বলছেন, প্যাথোলজি ল্যাবেও কাজে লাগবে এমন টেস্ট কিট। সংক্রমণ পরীক্ষার জন্য এই টেস্ট কিটে ক্রিসপার জিন-এডিটিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই জিন এডিটিং পদ্ধতিতে আরএনএ সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনকে চিহ্নিত করা হবে। ক্রিসপার জিন এডিটিং এমন একটা পদ্ধতি যা নির্দিষ্ট জিন সিকুয়েন্সকে শনাক্ত করতে পারে। অর্থাৎ সেই জিনের বিন্যাস কেমন সেটা খুব কম সময়ে চিহ্নিত করতে পারে।
সিএসআইআরের ডিরেক্টর শেখর সি মান্ডে বলেছেন, সিএসআইআর-আইআইজিবির ল্যাবরেটরিতে উন্নত প্রযুক্তিতে দেশীয় সরঞ্জামেই এই টেস্ট কিট বানানো হচ্ছে। টাটা সন্সের সঙ্গে চুক্তিতে এই গবেষণায় আরও গতি আসবে।