Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মিথ্যে বলে, হিপ জয়েন্ট কেটে, আমায় পঙ্গু করে দেওয়া হয়েছে: ফের বিস্ফোরক তসলিমা

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ফেসবুকে (facebook post) ফের নতুন করে বোমা ফাটালেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বুধবার সন্ধের পর এদিন আবার চিকিৎসকদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে তিনি এখন পঙ্গু হওয়ার পথে! ব

মিথ্যে বলে, হিপ জয়েন্ট কেটে, আমায় পঙ্গু করে দেওয়া হয়েছে: ফের বিস্ফোরক তসলিমা

শেষ আপডেট: 20 January 2023 02:17

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ফেসবুকে (facebook post) ফের নতুন করে বোমা ফাটালেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বুধবার সন্ধের পর এদিন আবার চিকিৎসকদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে তিনি এখন পঙ্গু হওয়ার পথে! বুধবার তসলিমা দাবি করেন, তাঁর অনিচ্ছা স্বত্ত্বেও চিকিৎসকরা জোর করে হিপ রিপ্লেসমেন্ট অপারেশন করেন।

বৃহস্পতিবার সন্ধেয় ফেসবুকে আবার তিনি লেখেন, "ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছিল। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।"

এরপরই সেই নার্সিংহোমের চিকিৎসকদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেন তসলিমা। তিনি বলেন, "আমাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে। যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশন করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে তাঁর ট্রিটমেন্ট হয়েছে।"

সেই পোস্ট দেখে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লেখিকার অনুরাগীরা। একজন পোস্টের কমেন্ট বক্সে লেখেন, "এ তো রীতিমতো চিকিৎসা-সন্ত্রাস! খুবই মর্মান্তিক, ভয়ঙ্কর ও দুঃখজনক! তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! আপনি আইনের আশ্রয় নিন।"

আর একজন অনুরাগী লেখেন, "মামলা হোক। এটা একজন লেখককে দমিয়ে দেয়ার ষড়যন্ত্রও হতে পারে। কিছুই নিশ্চিত হওয়ায় উপায় নেই। অন্তত তদন্ত হোক। ভারতের আইনেই মামলা করার সুযোগ আছে। অন্তত ক্ষতিপূরণ মামলা তো হবেই।"

তবে তসলিমা তাঁদের মন্তব্যের পরিবর্তে কোনও জবাব দেননি। তিনি ওই নার্সিংহোমের চিকিৎসকদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেবেন কিনা, তাও এখনও অবধি স্পষ্ট করে জানাননি।

তসলিমা পঙ্গু হতে চলেছেন? বিস্ফোরক লেখিকা, ‘মাথা ব্যথা হলে মাথা কাটা হয়?’


```