Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

তারাপীঠে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, বিগ্রহকে স্পর্শ করাও নিষেধ, নতুন নিয়ম আজ থেকেই

এবার থেকে আর তারাপীঠের গর্ভগৃহে ছবি তোলা যাবে না। আজ সোমবার সকাল থেকেই ছবি তোলার নিষেধাজ্ঞা লাগু হয়েছে।

তারাপীঠে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, বিগ্রহকে স্পর্শ করাও নিষেধ, নতুন নিয়ম আজ থেকেই

শেষ আপডেট: 18 December 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তারাপীঠ মন্দিরের পুজোর নিয়মে বড়সড় বদল এল।  এবার থেকে আর তারাপীঠের গর্ভগৃহে ছবি তোলা যাবে না। আজ সোমবার সকাল থেকেই ছবি তোলার নিষেধাজ্ঞা লাগু হয়েছে। একইসঙ্গে আগামী ১ জানুয়ায়ী থেকে বিগ্রহ স্পর্শ করা যাবে না। শুধু তাই নয়, এবার থেকে গর্ভগৃহের ভিতরে অঞ্জলিও দেওয়া যাবে না। তারাপীঠ মন্দির কমিটির তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রতিদিন হাজার হাজার মানুষ যান এই মন্দিরে। সন্ধ্যা আরতির সময়েও প্রচুর ভক্ত সমাগম হয়। গর্ভগৃহে ভিড় এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরেই চার দফার বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, মা তারার মন্দিরে গর্ভগৃহের ভিতর বিগ্রহের সঙ্গে কোনও ছবি বা সেলফি তোলা যাবে না। মোবাইল ফোন নিয়ে গর্ভগৃহের ভিতরে কেউ ঢুকতে পারবেন না। সাধারণ ভক্ত হোক কিংবা সেবাইত বা পূজারি, সমস্ত ক্ষেত্রেই জারি রয়েছে একই নিষেধাজ্ঞা। 

এতদিন পর্যন্ত তারাপীঠের গর্ভগৃহের মধ্যেই অঞ্জলি দিতে পারতেন ভক্তরা। মোবাইলে ছবি তোলা, সেলফি, লাইভ কোনও ক্ষেত্রেই তেমন কোনও নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এবার থেকে সেই নিয়মে এল কঠোর নিষেধাজ্ঞা। সোমবার থেকে মন্দির চত্বরে অঞ্জলি এবং পুজো দিয়ে দর্শনার্থীদের মাকে দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। ভক্তদের জন্য মন্দির কমিটির তরফে মোবাইল রাখার ব্যবস্থা করা হবে। 

প্রসঙ্গত, দক্ষিণেশ্বর হোক কিংবা কালীঘাটে এই নিয়ম অনেক আগে থেকেই জারি রয়েছে। তারাপীঠের ক্ষেত্রেই ছিল বিশেষ ছাড়। এবার ভক্তদের সেখানেও পুজো দিতে গেলে একই নিয়ম মানতে হবে। তারাপীঠের দেবী মূর্তিকেও ঘিরে দেওয়া হবে। যদিও এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় ভক্তদের একাংশ।


```