
শেষ আপডেট: 2 December 2019 05:40
কোয়েম্বত্তুরে দুর্ঘটনাস্থল[/caption]
বিকট শব্দ পেয়েই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে আসে। উদ্ধার হওয়া ১৫ জনের নাম, পরিচয় ও বয়স জানা গেছে।
টানা বৃষ্টিতে তামিলনাড়ু ও পুডুচেরির জনজীবন ব্যাহত হচ্ছে। টানা কয়েকদিন বৃষ্টির পরে চরম সতর্কতা জারি করা হয়েছে এই দুই রাজ্যের বিভিন্ন জায়গায়। চেন্নাই, তুতিকোরিন, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরমে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। শহরগুলির রাস্তাঘাট জলমগ্ন। কন্যাকুমারিকার কাছে ভারত মহাসাগরের উপরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় উপকূলবর্তী তামিলনাড়ুতে টানা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে তিন জনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হতে বলেছে তামিলনাড়ু সরকার। তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলেও জানিয়েছে। শুধু চেন্নাইতেই ১৭৬টি ত্রাণশিবির খুলেছে। চেন্নাই পুরনিগম জানিয়েছে, কোনও জায়গায় মানুষের আটকে পড়ার খবর পেলেই যাতে তাঁদের উদ্ধার করা যায়, সে জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে। জল সররানোর কাজে ৬৩০টি পাম্প একসঙ্গে কাজ করছে। গাছ সরানোর জন্য ৬টি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে তিনটি হেল্পলাইন নম্বরও চালু করেছে চেন্নাই পুরনিগম।
পুডুচেরির উপরাজ্যপাল কিরণ বেদী পরিদর্শন করেছেন রাজ্যের দুর্গত এলাকাগুলি। তিনি ঘুরে দেখেছেন রেনবো নগর, কৃষ্ণনগর, ইন্দিরা গান্ধী স্কোয়্যার ও নাতেসান নগর। তাঁর সঙ্গে ছিল সরকারি আধিকারিকরা।