Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কুচকাওয়াজ করে মার্কিন সেনার থেকে দখল করা অস্ত্র দেখাবে তালিবান

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় শেষ দফায় মার্কিন সৈনিকরা আফগানিস্তান (Afganistan) ছেড়ে গিয়েছে। তখন থেকেই বিজয়োৎসব করছে তালিবান। মার্কিন সেনাদের ফেলে যাওয়া সবুজ রং-এর হামভি (Humvees) গাড়িগুলি লাইন করে দাঁড় করানো আছে কান্দাহারের অদূরে। তালি

কুচকাওয়াজ করে মার্কিন সেনার থেকে দখল করা অস্ত্র দেখাবে তালিবান

শেষ আপডেট: 1 September 2021 11:59

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় শেষ দফায় মার্কিন সৈনিকরা আফগানিস্তান (Afganistan) ছেড়ে গিয়েছে। তখন থেকেই বিজয়োৎসব করছে তালিবান। মার্কিন সেনাদের ফেলে যাওয়া সবুজ রং-এর হামভি (Humvees) গাড়িগুলি লাইন করে দাঁড় করানো আছে কান্দাহারের অদূরে। তালিবানের জন্মস্থান কান্দাহারেই মার্কিন সেনার থেকে কেড়ে নেওয়া অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হবে। রীতিমতো কুচকাওয়াজ করে অস্ত্রগুলি দেখাবে তালিবান যোদ্ধারা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক তালিবানপন্থী অ্যাকাউন্টে কুচকাওয়াজের প্রস্তুতির ছবি দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার উড়ছে। কান্দাহারের পথে দাঁড়িয়ে আছে তালিবান যোদ্ধারা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত ছিল। তাঁর কথায়, আফগানিস্তানে কেন লড়াই চালিয়ে যাব তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা আমাদের আর ছিল না। এটা একদম সঠিক সিদ্ধান্ত, দূরদর্শী সিদ্ধান্ত এবং আমেরিকার জন্য এটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। গত ১৫ অগাস্ট তালিবান সেনা কাবুল দখল করে। তারপর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ও তাঁদের সহযোগীদের ফিরিয়ে আনা হয়েছে। সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবে বলা হয়েছে, আমরা আশা করব, তালিবান আগামীদিনে আফগান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। সেদেশে রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশের ত্রাণ সংস্থাগুলিকে কাজ করতে বাধা দেবে না। আফগানিস্তান দখলের জন্য তালিবানকে অভিনন্দন জানিয়েছে তাঁরা। মঙ্গলবার আফগানিস্তানের ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করে তালিবান। তার কয়েক ঘণ্টা পরে আল কায়েদার বিবৃতিতে বলা হয়, এবার কাশ্মীর, প্যালেস্তাইন, লেভান্ত, সোমালিয়া এবং ইয়েমেনকেও ‘মুক্ত’ করতে হবে। ২০২০ সালে আমেরিকার সঙ্গে তালিবানের শান্তিচুক্তি সই হয়। তার অন্যতম শর্ত ছিল আল কায়েদা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে তালিবানকে। কিন্তু কয়েকমাস আগে রাষ্ট্রপুঞ্জের স্যাংশন মনিটারিং টিম জানায়, তালিবান এখনও আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```