Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোটি টাকা জেতা লটারির টিকিট দিচ্ছে না পুলিশ, অভিযোগ তুলে হাউহাউ কান্না হাওড়ার বাসিন্দার

অনলাইনে কেনা লটারির টিকিটে একসঙ্গে উঠেছে প্রথম ও দ্বিতীয় পুরস্কার। দু’লক্ষ টাকা দিয়ে দিলেও প্রথম পুরস্কারের এক কোটি টাকার টিকিটটি নিয়ে টালবাহানা শুরু করেন দোকানদার। তাই নিয়ে বচসা বাঁধলে তা গড়ায় থানা পর্যন্ত। এরপরেই পুলিশের হস্তক্ষেপ। এখন পুলিশের বিরুদ্ধেই একরাশ অভিযোগ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘুসুড়ির বাসিন্দা আলমগীর মণ্ডল।

কোটি টাকা জেতা লটারির টিকিট দিচ্ছে না পুলিশ, অভিযোগ তুলে হাউহাউ কান্না হাওড়ার বাসিন্দার

শেষ আপডেট: 25 November 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অনলাইনে কেনা লটারির টিকিটে একসঙ্গে উঠেছে প্রথম ও দ্বিতীয় পুরস্কার। দু’লক্ষ টাকা দিয়ে দিলেও প্রথম পুরস্কারের এক কোটি টাকার টিকিটটি নিয়ে টালবাহানা শুরু করেন দোকানদার। তাই নিয়ে বচসা বাঁধলে তা গড়ায় থানা পর্যন্ত। এরপরেই পুলিশের হস্তক্ষেপ। এখন পুলিশের বিরুদ্ধেই একরাশ অভিযোগ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘুসুড়ির বাসিন্দা আলমগীর মণ্ডল।

 আলমগীর পেশায় দর্জি। তিনি জানান, গত ২১ নভেম্বর ঘুসুড়ির জে এন মুখার্জি রোডের একটি লটারির দোকান থেকে অনলাইনে ১২০০ টাকায় একটি সিরিজের টিকিট কাটেন। পরে তিনি জানতে পারেন তার কেনা টিকিটে দুটি পুরস্কার উঠেছে। তার দাবি, প্রথম পুরস্কার এক কোটি টাকা এবং দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা জিতেছেন।

 আলমগীরের অভিযোগ, লটারির দোকানের মালিক গোপাল আগরওয়াল  দু লক্ষ টাকা পুরস্কারের মধ্যে এক লক্ষ আশি হাজার টাকা অনলাইনে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেও, এক কোটি টাকার পুরস্কারের টিকিট তিনি কেনেননি বলে দাবি করেন। এই নিয়ে গোপাল আগরওয়ালের সঙ্গে তাঁর বিবাদ হয়। আলমগীরের দাবি, দুপুর দেড়টায় খেলা হওয়ার পড়েই তিনি জানতে পারেন, তাঁর টিকিটে এক কোটি টাকার পুরস্কার উঠেছে। কিন্তু তা অস্বীকার করতে থাকেন দোকানদার। যেহেতু তিনি অনলাইনে টিকিট কেটেছিলেন তাই তাঁর কাছে হার্ডকপি ছিল না।

দুজনের বচসার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। দু’পক্ষকে থানায় ডাকা হয়। আলমগীর বলেন, “থানায় ডেকে পুলিশ আধিকারিকরা আমাকে হুমকি দেয় এবং গালাগালি করে। এর পাশাপাশি জেতা এক কোটি টাকা থেকে ৩০ লাখ টাকা ওরা দাবি করে। অত টাকা আমি কোথায় পাব। তাই দূর দূর করে থানা থেকে তাড়িয়ে দিয়েছে। টিকিট এখন ওদের কাছেই আছে।” জানা গেছে, ২২ তারিখ রাতে লটারি কোম্পানির মেইন ডিলারের বালির অফিস থেকে এক কোটি টাকার টিকিটটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই টিকিটটিকে বাজেয়াপ্ত করেছে।  

 টাকা পাওয়ার জন্য এখন উকিলের দ্বারস্থ হয়েছেন আলমগীর। তাঁকে নিয়ে ছোটাছুটি করছেন তিনি। মালিপাঁচঘড়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ওই টিকিটের দুজন দাবিদার থাকায় তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দু’পক্ষের মধ্যে ঝামেলা হওয়ায় দুজনকে গ্রেফতার করে পরে জামিন দেওয়া হয়। আদালতেও বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশের দাবি।


```