
শেষ আপডেট: 22 August 2019 18:30
গুরুগ্রামের ঘরে ঘরে সুইগি স্টোর পৌঁছে গেছে এর মধ্যেই। বাজারের টাটকা আনাজপাতি, মাছ, মাংস প্যাকেটবন্দি হয়ে সুইগি গো মারফৎ পৌঁছে যাচ্ছে বাড়ির দরজায়। সেই সঙ্গে হেলথ সাপ্লিমেন্ট, বেবি ফুড ও অন্যান্য বেবি প্রোডাক্টও রয়েছে। সুপারমার্কেটের প্রায় সাড়ে তিন হাজার দোকান থেকে জিনিসের জেলিভারি দিয়েছে সুইগি। আরও ২০০টি বড় দোকানের সঙ্গে চুক্তি রয়েছে তাদের।
সুইগির ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের হেড ডেল ভাজ় বলেছেন, ‘‘মানুষজনের ব্যস্ততা এবং অসুবিধার কথা মাথায় রেখেই মুদিবাজার, আনাজপাতি ইত্যাদি ডেলিভারি দেওয়ার কথা আমরা ভেবেছি। সাড়াও পেয়েছি যথেষ্ট। আগামী দিনে ওষুধপত্র, পোষ্যের খাদ্য, ক্যান ফুড থেকে আরও অ্যান্য জিনিসও আমরা ডেলিভারি দেব।’’
গত জুন মাস থেকে সাবস্ক্রিপশনের ভিত্তিতে রান্না খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছে সুইগি। হোম ডেলিভারি স্টাইলে সংস্থার বেছে নেওয়া রাঁধুনীদের দিয়েই একেবারে রান্না করে পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে। সুইগির ভাষায়, ‘হোমস্টাইল মিল’। এর পরিষেবা পেতে হলে সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক ভিত্তিতে সাবস্ক্রাইব করতে হয়।