Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

খেলা হয়েছে প্রেমের পিচেও! আইপিএল ফাইনালের রাতে রেকর্ড কন্ডোম বিক্রি, বলল সুইগি

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জন্য রবিবার ভেস্তে গিয়েছিল আইপিএল ফাইনাল (IPL final)। বদলে গুজরাত আর চেন্নাইয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার। কিন্তু তার মধ্যেই ফের নামে বৃষ্টি। ধোনি-জাদেজা-গিল-পান্ডিয়ার লড়াই টানটান লড়াই যাতে মিস না হয়, ত

খেলা হয়েছে প্রেমের পিচেও! আইপিএল ফাইনালের রাতে রেকর্ড কন্ডোম বিক্রি, বলল সুইগি

শেষ আপডেট: 30 May 2023 16:27

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জন্য রবিবার ভেস্তে গিয়েছিল আইপিএল ফাইনাল (IPL final)। বদলে গুজরাত আর চেন্নাইয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার। কিন্তু তার মধ্যেই ফের নামে বৃষ্টি। ধোনি-জাদেজা-গিল-পান্ডিয়ার লড়াই টানটান লড়াই যাতে মিস না হয়, তার জন্য টিভির স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাননি ক্রিকেটপ্রেমীরা। মাঠের খেলায় উত্তেজনা ছিল তো বটেই, তবে উত্তেজনার অভাব ছিল না অন্যত্রও। মঙ্গলবার আইপিএল ফাইনালের রাতে সর্বাধিক বিক্রি হওয়া জিনিসের তালিকা প্রকাশ করেছে ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)।

আর তাতেই উঠে এসেছে, খেলা জমে গেছে প্রেম এবং খাওয়ার ক্ষেত্রেও (Swiggy shares order list during IPL final)।

ফাইনালের রাতে খেলার আগে থেকে শুরু করে খেলা চলাকালীন এবং শেষ হওয়ার পরেও কোন কোন জিনিস কত পরিমানে অর্ডার করা হয়েছে, একাধিক টুইটে তার খতিয়ান দিয়েছে সুইগি। তাতে দেখা গেছে, বিক্রিতে রেকর্ড করেছে কন্ডোম। সংস্থাটি জানিয়েছে, সোমবার রাতে সুইগি ইনস্টামার্ট ২৪২৩টি কন্ডোম ডেলিভারি করেছে। সুইগির দুষ্টুমির ছোঁয়া। 'আজ রাতে ২২ জনের থেকেও বেশি খেলোয়াড় ছিল,' টুইট করে জানিয়েছে সংস্থাটি।

IPL final, Swiggy

শুধু খেলাই হবে, আর পেটপুজো হবে না তা কি হয়? এদিন বিক্রিতে কন্ডোমের সঙ্গেই রেকর্ড করেছে বিরিয়ানিও। সংস্থাটি জানিয়েছে, এই সিজনে ১২ মিলিয়নেরও বেশি বিরিয়ানি ডেলিভারি করেছে তারা। প্রতি মিনিটে সেই সংখ্যাটি হল ২১২ প্লেট।

তবে এদিন অন্য নয়া নজির গড়েছেন 'সংস্কারাচ্ছন্ন' ক্রিকেট ফ্যানরাও। সুইগি জানিয়েছেন, প্রিয় দল যাতে জেতে, তার জন্য চেন্নাই থেকে বিপুল সংখ্যক মানুষ দই-চিনি অর্ডার করেছেন। এদিন রাতে ৩৬৪১টি দই এবং ৭২০ প্যাকেট চিনির অর্ডার ডেলিভারি করেছে তারা। এছাড়া গুজরাতের গোকুলধাম থেকে এই সিজনে ৩ লক্ষ ৬৮ হাজার ৩৫৩টি জিলিপি-ফাফরারও অর্ডার এসেছিল বলে জানিয়েছে সংস্থাটি।

যাবতীয় উত্তেজনার শেষে জিতেছে মাহির চেন্নাই। তবে খেলা ছাড়াও প্রেম এবং পেটপুজোতেও দেশজুড়েই যে সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছিল, তা স্পষ্ট।

আইপিএল ২০২৩: ভাঙা-গড়ার মরশুম, কী কী রেকর্ড তৈরি হল এবারে


```