Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নার্সদের আচরণ কেমন হওয়া উচিত? নির্দেশিকা দিল স্বাস্থ্যভবন, বলা হল শাস্তির কথাও

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল স্বাস্থ্যভবন। নার্সদের আচরণ কেমন হওয়া উচিত তা জানিয়ে নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। 

নার্সদের আচরণ কেমন হওয়া উচিত? নির্দেশিকা দিল স্বাস্থ্যভবন, বলা হল শাস্তির কথাও

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 January 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: নার্সদের খারাপ ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ আসে বলে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী এবং তাঁদের পরিবারের তরফেই সেইসব অভিযোগ করা হয়। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল স্বাস্থ্যভবন। নার্সদের আচরণ কেমন হওয়া উচিত তা জানিয়ে নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। 

স্বাস্থ্যভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, চিকিৎসা মহলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলেন নার্সরা। তাঁদের ছাড়া চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা কার্যত অচল। রোগীদের সারিয়ে তুলতেও তাঁদের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে রোগী এবং তাঁদের পরিবারের উদ্দেশে নার্সদের আচরণ সঠিক রাখা ভীষণ প্রয়োজন। তাই ঠিক কেমন ব্যবহার করতে হবে সেই কথাই নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর। 

নার্সদের উদ্দেশে বলা হয়েছে, রোগী পরিষেবার ক্ষেত্রে 'এবিসিডি' মেনে চলতে হবে। প্রথমত, সর্বদা ভাল ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সহানুভূতিশীল হতে হবে। তৃতীয়ত, নম্রভাবে আলাপচারিতা করতে হবে রোগী এবং পরিবারের সঙ্গে আর চতুর্থত, রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। স্বাস্থ্যভবন স্পষ্ট করেছে, অনেক নার্সের আচরণ নিয়েই অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে। এবার থেকে এই নিয়ম না মেনে কাজ করলে এবং তার ভিত্তিতে যদি আরও অভিযোগ আসে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। 

স্যালাইন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে নার্সদের রাজ্য সরকারের এমন নির্দেশিকা স্বাভাবিকভাবে কৌতূহল বাড়িয়েছে। মনে করা হচ্ছে, চিকিৎসকদের ওপর চাপ তো আরজি কর আন্দোলনের পর থেকেই রেখেছে সরকার। এবার নার্সদের ওপরও চাপ বাড়ানো হল। 


```