Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সরকারি কর্মচারীদের সর্তক করে শুভেন্দুর টুইট, মনে করালেন আরজি করের ঘটনা

সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেল ৪টের পর ধর্না অবস্থান তুলে নিতে পারেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবার মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অচলাবস্থা কাটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

সরকারি কর্মচারীদের সর্তক করে শুভেন্দুর টুইট, মনে করালেন আরজি করের ঘটনা

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 17 September 2024 08:54


দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেল ৪টের পর ধর্না অবস্থান তুলে নিতে পারেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবার মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অচলাবস্থা কাটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

এমন আবহে টুইটে বেশ কয়েকটি বিষয় মনে করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষভাবে সতর্ক করলেন রাজ্যের সরকারি কর্মচারীদের। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও তাঁর বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা।

টুইটে শুভেন্দু লিখেছেন, 'পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়ী। তার শুধু পদত্যাগই নয়, পুরো বিষয়টিতে তার ভূমিকার সঠিক তদন্ত হওয়া উচিত।'

সোমবার রাতের বৈঠকে আন্দোলরত ছাত্রদের দাবি মেনে স্বাস্থ্যের দু'জন পদস্থ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার বিকেলের পর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ কয়েকজন পুলিশ কর্তাকে সরানোর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

এ ব্যাপারে টুইটে শুভেন্দুর দাবি, 'শুধু কর্মকর্তাদের ঘাড়ে দোষ চাপালে হবে না। সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি ছাড়া কিছু ঘটে না।'

আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের সরকারি কর্মচারীদের বিশেষভাবে সর্তক করেছেন বিরোধী দলনেতা। টুইটে তিনি লিখেছেন, "আরজি করের ঘটনা থেকে সরকারি কর্মচারীদদের শিখতে অনুরোধ করব। বিপদে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর জন্য আপনাদের বলির পাঁঠা করবে। তাই আইনের বিধান এবং আমাদের সংবিধান দ্বারা নির্ধারিত নির্দেশিকা অনুসারে যথাযথতা বজায় রাখুন এবং আপনার দায়িত্ব পালন করুন। অন্যথায়, পরের বার আপনি ক্ষতিগ্রস্থ হবেন এবং সমস্ত দোষ আপনার কাঁধে চলে যাবে এবং পরিস্থিতিকে সামাল দিতে আপনাকে বলির পাঁঠা বানানো হবে।"


```