Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের পুলিশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শুভেন্দু, এবার কী অভিযোগ

এরই প্রতিবাদে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

ফের পুলিশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শুভেন্দু, এবার কী অভিযোগ

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 25 July 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে টুইট করে নিজেই একথা জানিয়েছেন বিরোধী দলনেতা।

গণতন্ত্র রক্ষার দাবিতে গত ২৩ জুলাই থেকে টানা তিনদিনের ধর্না বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিজেপির বীরভূমের রামপুরহাটের নেতৃত্ব। মহকুমাশাসকের অফিসের সামনে চলা ওই দলীয় কর্মসূচিতে বৃহস্পতিবার উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

টুইটে শুভেন্দু লিখেছেন, 'নিয়ম মেনে জেলা নেতৃত্ব পুলিশে আবেদন জানানো সত্ত্বেও শেষ মুহূর্তে পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তাই আইন মেনে আমি ওই কর্মসূচিতে যাচ্ছি না।'

একই সঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ, শাসকদলের কর্মসূচির ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হয় না। কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেই বাধা সৃষ্টি করা বাংলার পুলিশের ডিউটির মধ্যে পরিণত হয়েছে।

এরই প্রতিবাদে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "এটি প্রথমবার নয় এবং শেষবারও হবে না। আমি রামপুরহাটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আদালতের কাছে যাব এবং ধর্না সংক্রান্ত আদালতের নির্দেশনা অনুসারে খুব অল্প সময়ের মধ্যে রামপুরহাট পরিদর্শন করব।"

এ ব্যাপারে স্থানীয় পুলিশ বা শাসকদলের নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।


```