Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', ভিডিও কলে বিএসএফ জওয়ান পূর্ণমকে বললেন শুভেন্দু

বাড়ির পথে যেতে যেতে গাড়ি ঘিরে থাকা সংবাদমাধ্যমকে পূর্ণম বলেছিলেন, 'জওয়ানদের কখনও ভয় পেতে নেই। ভারত আগে ছিল, আগেই থাকবে।' 

'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', ভিডিও কলে বিএসএফ জওয়ান পূর্ণমকে বললেন শুভেন্দু

পূর্ণমের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন শুভেন্দু

শেষ আপডেট: 24 May 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় নিজের বাড়িতে ফিরেছেন ২৩ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। তাঁর ফিরে আসাকে উৎসবের মতো উদযাপন করছেন রিষড়ার (Rishra) বাসিন্দারা। এখনও তাঁর বাড়িতে পাড়া-পড়শির ঢল। এরই মধ্যে শনিবার বিএসএফ জওয়ানের সঙ্গে ভিডিও কলে (Video Call) কথা বলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ণমকে তিনি আশ্বাস দিয়ে বলেন, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'।

বাড়ির পথে যেতে যেতে গাড়ি ঘিরে থাকা সংবাদমাধ্যমকে পূর্ণম বলেছিলেন, 'জওয়ানদের কখনও ভয় পেতে নেই। ভারত আগে ছিল, আগেই থাকবে।' সেই মেজাজ বজায় রেখেই তিনি এও বলেন, তাঁর মনে হয়েছে এটাই দ্বিতীয় জন্ম। আর দেশবাসী তাঁর জন্য যে প্রার্থনা করেছে এর জন্য তিনি কৃতজ্ঞ। শনিবার ভিডিও কলে শুভেন্দুকেও এই বিষয়টি জানান পূর্ণম। বলেন, ''আমি যে আবার আমার বাবা-মার কাছে ফিরে এসেছি তার জন্য আপনাদের ধন্যবাদ। সারা দেশ আমার জন্য প্রার্থনা করেছে আমি জানি।'' এর জবাবে শুভেন্দু বলেন, ''আপনাকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী অনেক পরিশ্রম করেছেন।''

নরেন্দ্র মোদীর প্রশংসা করে পূর্ণম সাউ এও বলেন, ''মোদীজি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ততদিন দেশের দিকে কেউ বাঁকা চোখে তাকাতে পারবে না।'' এই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর প্রতিক্রিয়া, ''মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।'' তবে পূর্ণম কবে থেকে ফের ক্যাম্পে যোগ দেবেন সে বিষয়ে এখনও নিশ্চয়তা নেই। শুভেন্দুও এই ব্যাপারে পূর্ণমকে জিজ্ঞাসা করেন, তবে তিনি সঠিকভাবে বলতে পারেননি।

পূর্ণম ইতিমধ্যেই জানিয়েছেন, পাকিস্তানে বন্দি হয়ে ১০ দিন থাকার পর ভারতে ফেরার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন। এমনকী জানতেও পারেননি অপারেশান সিঁদুর কখন হয়েছে। এখন আর সে সব নিয়ে ভাবতে চান না। যা ভাগ্যে ছিল তাই হয়েছে বলেই বোঝাচ্ছেন নিজেকে। তবে এটাও স্পষ্ট করেছেন যে, তাঁর ভাগ্যে যা ছিল তা ঘটে গেছে। তিনি আর কিছু মনে করতে চান না। মনে করিয়ে দেন, তাঁরা যখন সেনার ট্রেনিং নেন তখন তাঁদের বলাই হয় ভয় পেলে হবে না। তাই তাঁরা ভয় পান না। 


```